Saturday, June 20, 2026

ফের আরও এক বিজেপি বিধায়কের তৃণমূলে যোগদান নিয়ে কুণালের মন্তব্যে জল্পনা তুঙ্গে

Date:

Share post:

সপ্তাহখানেক আগেই এক বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে ফের আরও এক বিজেপি বিধায়ককে নিয়ে জল্পনা বাড়িয়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গের এক মহিলা বিজেপি বিধায়কের নাম জল্পনায় ভাসিয়ে দিলেন তিনি।

যার নাম নিয়ে ইঙ্গিত করেছেন কুণাল, কয়েকদিন আগে মালদহে দুর্ঘটনার কবলে পড়ে সেই বিজেপি বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরীর গাড়ি। বিজেপি বিধায়কের গাড়িতে ধাক্কা মারে এক তৃণমূল নেতার গাড়ির। যা নিয়ে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন ওই বিজেপি বিধায়ক।
এই প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে এদিন কুণাল জানান, শ্রীরূপা চৌধুরীকে কেন প্রাণে মারা হবে? উনি তো কদিন বাদে চলে আসবেন তৃণমূল কংগ্রেসে। তাই কেন ধাক্কা মারা হবে। হয়ত আনতে গিয়েছিল গাড়ি, ধাক্কা লেগে গেছে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিজেপি থেকে তৃণমূলে নাম লেখান বাঁকুড়ার কোতুলপুরের বিধায়ক হরকালি প্রতিহার। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের একতরফা ফলের পরেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন একের পর এক বিধায়ক।

এ ছাড়াও রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ সহ একের পর এক বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। কয়েক দিন আগে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালও তৃণমূলে যোগ দেন।

Related articles

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...