Monday, May 25, 2026

বিশ্বকাপের ফাইনালে নামার আগে ভাইরাল রোহিত, কিন্তু কেন?

Date:

Share post:

আগামি রবিবার একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে খেলতে নামবে ভারতীয় দল। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তবে তার আগে ফের শিরোনামে উঠে এলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তবে ক্রিকেটীয় কারণে নয়, অন্য কারণে। এবার রোহিতের জীবনী ঠাঁই পেল একটি স্কুলের সাধারণ জ্ঞানের পাঠ্যবইয়ে। সেই ছবিই প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

যেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, সাধারণ জ্ঞানের পাঠ্যবইয়ে রোহিতের উপর গোটা একটি অধ্যায় রয়েছে। সেখানে রোহিতের জীবনী তুলে ধরা হয়েছে। কবে রোহিতের জন্ম, তিনি যে ব্যাটার ছিলেন না, শুরু করেছিলেন অফস্পিনার হিসাবে সেই তথ্য রয়েছে। সেই বইতে রয়েছে, রোহিতের বাবা-মা তাঁর স্কুলের বেতন দিতে পারতেন না। ক্রিকেটীয় দক্ষতার কারণেই বৃত্তি পেয়ে স্কুলে পড়ার সুযোগ পেয়েছিলেন রোহিত। আর এরপরেই রয়েছে ক্রিকেটীয় তথ্য। সেখানে রোহিতের অভিষেক, ক্রিকেট শুরুর সময়, টেস্ট ক্রিকেটে অভিষেকেই শতরান, টি-২০ ফর্ম‍্যাটে প্রথম ভারতীয় হিসাবে শতরান সবই রয়েছে। একদিনের ক্রিকেটে রোহিতই যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের অধিকারী, সেই তথ‍্যও রয়েছে ওই সাধারণ জ্ঞানের পাঠ্যবইয়ে।

আরও পড়ুন:ভারতীয় শিবিরে ধাক্কা, অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকা সিরিজেও নেই এই অলরাউন্ডার

Related articles

আচমকা অভিষেকের ‘শান্তিনিকেতন’-এ পুলিশের টিম, নিয়ে গেল মনিটর!

কলকাতা পুরসভার নোটিশের মধ্যেই আবার আচমকা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ি শান্তিনিকেতন-এ কলকাতা...

প্রশাসনিক সম্পর্ক মজবুত করতে আমলাদের নিয়ে সন্ধ্যায় নৈশভোজ মুখ্যমন্ত্রীর

রাজ্যের প্রশাসনে সমন্বয় ও স্বচ্ছ কাজের পরিবেশ গড়ে তুলতে নতুন উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)।...

চাকরিহারাদের জমায়েত: মুখ্যমন্ত্রীর জনতার দরবারে চাকরি চেয়ে ভিড়

সমাজের সব স্তরের সব ধরনের মানুষের সমস্যা শোনার জন্য মুখ্যমন্ত্রী পদে এসেই জনতার দরবার শুরু করেছেন শুভেন্দু অধিকারী।...

ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই লালগোলার হোল্ডিং সেন্টারে ৩ ‘অনুপ্রবেশকারী’

ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট- কয়েকদিন আগেই অনুপ্রবেশকারীদের তাড়াতে আগেই এই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই মর্ম দুই আগেই...