Tuesday, June 23, 2026

ফের অশা.ন্ত হরিয়ানা! মন্দিরে পুজো দিতে গিয়ে আ.ক্রান্ত ৮ মহিলা

Date:

Share post:

সাম্প্রদায়িক হিংসায় (Communal violence)ফের শিরোনামে হরিয়ানার নুহ (Nuh, Haryana)। মসজিদ এলাকা দিয়ে মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় আক্রান্ত ৮ মহিলা। বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ এই ঘটনা ঘটে। এরপর আজ শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠে এলাকা। স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন, তদন্তে পুলিশ।

সূত্রের খবর গতকাল রাতে কয়েকজন মহিলা এবং শিশু মিলে ‘কুয়ো পুজো’ করতে যাচ্ছিলেন। তখনই মসজিদ এলাকায় তাঁদের লক্ষ্য করে ছোড়া হয় ইটপাথর। তাতেই আক্রান্ত হন ৮ মহিলা।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে যান ডিএসপি বীরেন্দ্র সিং।প্রসঙ্গত, গত অগাস্ট মাসে হরিয়ানার নুহতেই সাম্প্রদায়িক হিংসা ছড়ায়। এই ঘটনায় মৃত্যু হয়েছিল ৬ জনের। তার ফের তিন মাসের মধ্যে হিংসার ঘটনা ঘটল নুহতেই। অভিযুক্তদের সনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...