Friday, May 15, 2026

ঠাকুরপুকুরে উদ্ধার পরিচারিকার দে.হ, আ.টক গৃহকর্তা

Date:

Share post:

ঠাকুরপুকুরে পরিচারিকার রহস্য মৃত্যু। যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম প্রিয়াঙ্কা ভট্টাচার্য (২৩)। ওই মহিলা যে বাড়িতে কাজ করতেন সেই বাড়ির শৌচালায় থেকেই মৃতদেহ উদ্ধার হয়। বাড়ির মালিক গোপাল বিশ্বাসকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।

মৃত্যুর কারণ জানতে তদন্তে নেমেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদের। মহিলার বাড়িতে স্বামী ছাড়াও দুই কন্যা সন্তানও রয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওই মহিলাকে মারধর করত তাঁর স্বামী। মদ খাওয়াও ধরিয়ে ছিল স্বামী। ঠিকমতো খেতে দিত না। স্বামীর অত্যাচারেই বাইরে কাজ করতে হত ওই মহিলাকে।

আরও পড়ুন- ফের অশা.ন্ত হরিয়ানা! মন্দিরে পুজো দিতে গিয়ে আ.ক্রান্ত ৮ মহিলা

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...