Monday, May 18, 2026

রোহিত নয়, অন্য একজনও বিশ্বজয়ের ভাষণের অনুশীলন করছেন! মহুয়ার নিশানায় মোদি

Date:

Share post:

আর কয়েক ঘন্টার অপেক্ষা। শুরু হয়ে গিয়েছে কাউন্ট-ডাউন। রবিবার আমেদাবাদে হাইভোল্টেজ বিশ্বকাপ ক্রিকেটের মেগা ফাইনাল। মহারণে মুখোমুখি বিশ্ব ক্রিকেটের দুই শক্তিশালী দল ভারত ও অস্ট্রেলিয়ার। ঠিক ২০ বছর আগের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা পেয়েছিল অস্ট্রেলিয়া। এবার দেশের মাটিতে রোহিত শর্মার ভারতের কাছে বদলা নেওয়ার বিরাট সুযোগ।

এমন উত্তেজক আবহে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের খোঁচা, শেষ পর্যন্ত টিম ইন্ডিয়া বিশ্বজয়ী হলে অধিনায়ক রোহিত একা নন, আরও একজন বিশ্বজয়ী হওয়ার পর ভাষণ দেবেন। তাঁর ইঙ্গিত থেকে বুঝতে অসুবিধা নেই, আত্ম প্রচারক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই নিশানা করেছেন কৃষ্ণনগরের সাংসদ।

মহুয়া নিজে লেখেননি, তবে একটি টুইটের স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে লেখা, “ভারতের কোনও এক স্থানে এক ব্যক্তি বিশ্বকাপ জেতার পরে কী ভাষণ দেবেন তার অনুশীলন শুরু করেছেন। তবে সেই ব্যক্তির নাম রোহিত শর্মা নয়।”

প্রসঙ্গত, বিরোধীরা বরাবর মোদিকে কটাক্ষ করে বলেন, অন্যের কৃতিত্বে ভাগ বসান প্রধানমন্ত্রী। যেমন, চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করার মুহূর্তে মোদিকে দেখা যায় ভারতের পতাকা নাড়তে। সেই সময় বলা হয়েছিল, ইসরোর বিজ্ঞানীদের সাফল্যে ভাগ বসাচ্ছেন মোদি। টিভির পর্দার অর্ধেক অংশ জুড়ে চন্দ্রযানের ছবি, আর অর্ধেক অংশে মোদি। যা নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। এবার ভারত যদি ক্রিকেটে বিশ্ব লজয়ী হয়, রোহিত-কোহলিদের সেই কৃতিত্বেও ভাগ বসাবেন মোদি, এমনই বলতে চেয়েছেন মহুয়া মৈত্র।

Related articles

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...