Sunday, March 15, 2026

বড়পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখানোর প্রস্তুতির মাঝেই আগু.নে ভ.স্মীভূত ভিডিও হল

Date:

Share post:

আর কয়েক ঘন্টার অপেক্ষা। শুরু হয়ে গিয়েছে কাউন্ট-ডাউন। বিশ্বকাপের মেগা ফাইনালে সম্মুখ সমরে ভারত-অস্ট্রেলিয়া। এই হাইভোল্টেজ ম্যাচ দেখার অপেক্ষায় প্রহর গুনছে গোটা ক্রিকেট বিশ্ব। আমেদাবাদে মোতেরা স্টেডিয়ামে ১ লক্ষ ৩০ হাজার দর্শক থাকলেও কোটি কোটি মানুষ টিভির পর্দায় চোখ রাখবেন। আবার পাড়ায় পাড়ায় বড় পর্দায় খেলা দেখার হিড়িক লেগেছে। কেউ প্রজেক্টর ভাড়া করছে তো কেউ আবার এলইডি জায়ান্ট স্ক্রিন। আবার গ্রামের দিকে ভিডিও হল গুলি ফাইনাল ম্যাচ দেখার ব্যবস্থা করছে।

কিন্তু বড়পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখার স্বপ্নভঙ্গ! খেলার আগেই পুড়ে ছাই উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের ভিডিও হল। আগুনে পুড়ে ছাই দুলদুলির জনপ্রিয় তুলসি ভিডিও হল। গত তিনদিন ধরে চলছিল জোরকদমে প্রচার। কিন্তু তারই মাঝে এমন অঘটনে সকলের মন খারাপ। শুক্রবার গভীর রাতে হঠাৎই ভিডিও হলে আগুন লেগে যায়। আগুনের তেজে ভস্মীভূত ভিডিও হলে থাকা একাধিক যন্ত্রপাতি-সহ দর্শকদের বসার জায়গা। প্রায় চল্লিশ বছরের পুরনো ভিডিও হল পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

spot_img

Related articles

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...

অসুরক্ষিত পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রি নয়, গ্যাস সংকটের মাঝে নতুন নির্দেশ কেন্দ্রের

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকারের মাঝে এবার কি সংকট পেট্রোল-ডিজেলেও? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas...

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...