Saturday, June 27, 2026

ব্যবসার হাল আ.শানুরূপ নয়! ফের কর্মী ছাঁটাইয়ের পথে অ্যামাজন

Date:

Share post:

যেমন ভাবা হয়েছিল, সেই মতো চলছে না ব্যবসা। আর সেকারণে ফের কর্মী ছাঁটাইয়ের(Layoff) রাস্তায় হাঁটতে চলেছে ই কমার্স সংস্থা অ্যামাজন (Amazon)। না তবে এই কোপ অ্যামাজনের ডেলিভারি বয়দের উপর পড়বে না। চাকরি যাচ্ছে অ্যামাজন-এর ‘অ্যালেক্সা’ (Alexa) ডিভাইসের আওতায় থাকা কমপক্ষে ১০০ কর্মীদের। অ্যামাজন জানিয়েছে, ‘অ্যালেক্সা’ নামে যে ডিভাইস একসময় জনপ্রিয়তার শীর্ষে ছিল, সেই ব্যবসার হাল বর্তমানে আশানুরূপ নয়। আর সে কারণেই ওই শাখার কর্মীদের ছাঁটাই করা হবে। তবে চাকরি বাতিল হওয়ার খবরে কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ।

তবে অ্যামাজন সাফ জানিয়েছে, আর অ্যালেক্সা নয়, এবার জেনেরাটিভ এআই-এর ওপর গুরুত্ব দেওয়া হবে। এই ডিভাইসে একসঙ্গে অনেককিছুর সুবিধা পাওয়া যায়। লেখা, ছবি, ভিডিয়ো সবকিছুর সুবিধা মেলে সহজে। কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির যুগে ক্রমশ পিছিয়ে পড়ছে অ্যালেক্সা। পাশাপাশি বর্তমান প্রতিযোগিতার বাজারে অনেক সংস্থাই এই প্রযুক্তির ক্ষেত্রে বদল আনছে বলেও দাবি অ্যামাজনের।

অ্যালেক্সা নামে অ্যামাজনের তৈরি ওই ডিভাইস বাজারে এসেছে প্রায় এক দশক আগে। এটি মূলত একটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। তবে শুরু থেকে এই ডিভাইসের জনপ্রিয়তা থাকলেও সময়ের সঙ্গে তাল মেলাতে পারছে না অ্যালেক্সা। আর সেকারণেই কর্মীদের ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে সংস্থা। অ্যামাজনের দাবি, এই ধরনের ডিভাইসের ব্যবসায় আর খুব একটা লাভ হবে না। তাই নতুন প্রযুক্তির উপর জোর দিতে চাইছে তাঁরা।

 

 

 

 

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...