Friday, June 26, 2026

থানা থেকেই উধাও ১২৫ বোতল ম.দ! মোদিরাজ্যে গ্রে.ফতার ASI-সহ ৪ কনস্টেবল

Date:

Share post:

পুলিশের (Police) বাজেয়াপ্ত (Seized) করা মদের বোতল চুরির অভিযোগ উঠল থানারই এক পুলিশকর্তা এবং কনস্টেবলদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ফের চাঞ্চল্য ছড়িয়েছে মোদিরাজ্য (Modi State) গুজরাটে (Gujrat)। অভিযোগ, থানায় বাজেয়াপ্ত করা মদ যেখানে সংরক্ষণ করা হয়েছিল, সেখান থেকে বেশ কিছু বোতল সরিয়ে ফেলা হয়। ঘটনায় জড়িত হিসাবে থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর (ASI) এবং আরও চার কনস্টেবলকে (Constable) গ্রেফতার করা হয়েছে। গুজরাটের মহিসাগর জেলার ঘটনা। তবে সূত্রের খবর, শুধু মদের বোতল নয়, বাজেয়াপ্ত করা বেশ কিছু টেবিল ফ্যানও চুরি হয় বলে অভিযোগ। মোদি রাজ্যের এমন ঘটনায় ফের প্রশ্নের মুখে পুলিশের (Police) ভূমিকা।

সূত্রের খবর, বাজেয়াপ্ত করা সামগ্রী থেকে মোট ১২৫ মদের বোতল এবং ১৫টি পাখা চুরি গিয়েছিল‌। পরে থানার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এবং অন্যান্য বিষয় খতিয়ে দেখার পর আসল বিষয়টি সামনে আসে। দেখা যায় চুরির ঘটনায় জড়িত থানারই কয়েকজন কনস্টেবল এবং এএসআই। এরপরই তাঁদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, বাকোর থানা থেকে বাজেয়াপ্ত করা বেশ কিছু মদের বোতল এবং পাখা চুরি গিয়েছে। থানায় মহিলাদের লক-আপে সেই বাজেয়াপ্ত করা সামগ্রী সংরক্ষণ করে রাখা হয়েছিল।

অন্যদিকে, ডিএসপি বলেন, ভারতে তৈরি বিদেশি মদ পাচারের চেষ্টা করছিলেন এক ব্যক্তি। বাইরে থেকে ওই মদ তিনি গুজরাটে নিয়ে এসেছিলেন। পাশাপাশি পাচারকারীর কাছে মোট ৭৫টি পাখা ছিল। সেই পাখার বাক্সের পিছনে মদের বোতল লুকিয়ে পাচারের চেষ্টায় ছিলেন তিনি। কিন্তু পুলিশ তা ধরে ফেলে। ৭৫টি পাখা এবং মোট ৪৮২ বোতল মদ উদ্ধার করা হয়। সবমিলিয়ে যার বাজারদর প্রায় দু’লক্ষ টাকার কাছাকাছি। তবে তদন্তে উঠে আসে, এএসআইয়ের নেতৃত্বে ওই মদ চুরির পরিকল্পনা হয়েছিল। কর্তব্যরত অবস্থায় থাকাকালীন তাঁরা পাঁচ জন মিলে বোতল সরান। পরে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় থানার সিসিটিভি ক্যামেরাও। ঘটনায় থানার বাইরের এক জনও জড়িত থাকলেও সে পলাতক। তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ।

 

 

 

 

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...