Wednesday, May 13, 2026

বলিউডে ফের নক্ষত্রপ.তন, প্র.য়াত ‘ধুম’ সিনেমার পরিচালক!

Date:

Share post:

হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন ৫৭ বছর বয়সী বলিউড পরিচালক (Bollywood Director) সঞ্জয় গাধভি (Sanjay Ghadvi)। পরিবার সূত্রে খবর আজ মর্নিং ওয়াক করতে গিয়ে অসুস্থ বোধ করেন তিনি। কোনমতে বাড়ি ফেরার পর অস্বস্তি বাড়তে থাকে। শেষরক্ষা হয়নি, সকাল সাড়ে নটা নাগাদ প্রয়াত হন তিনি।

সঞ্জয় যশরাজ ফিল্মসের ব্যানারে (Yashraj Films) ২০০৪ সালে বলিউডে সাড়া জাগানো সিনেমা ‘ধুম’ পরিচালনা করেন। বছর দুয়েক পরে ২০০৬ সালের ‘ধুম ২’ পরিচালনা করেন তিনি। দুটো সিনেমাই সুপারহিট তকমা পায়। ২০০০ সালে ‘তেরে লিয়ে’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। উদয় চোপড়া, টিউলিপ যোশি, জিমি শেরগিলকে নিয়ে ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’ নামের সফল সিনেমা বলিউডকে উপহার দেন।এছাড়াও সঞ্জয় দত্তকে (Sanjay Dutt) নিয়ে ‘ কিডন্যাপ’, ২০১২ সালে অর্জুন রামপাল-অভিনীত ‘আজব গজব লাভ’ এবং ২০২০ সালে ‘অপারেশন পরিন্দে’ পরিচালনা করেন। তাঁর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন বনি কাপুর (Bony Kapoor)।

Related articles

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...