Monday, May 11, 2026

বাংলায় স্বাস্থ্য ক্ষেত্রে ২২ শতাংশেরও বেশি উন্নতি, ১৯ হাজার কর্মসংস্থানের সুযোগ!

Date:

Share post:

সফল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। দুদিন ব্যাপী আয়োজিত BGBS-এর দ্বিতীয় তথা শেষ দিনে একগুচ্ছ মউ স্বাক্ষরিত হল। সপ্তম বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে (BGBS)এরাজ্যের শিল্প বাণিজ্য বিনিয়োগ নিয়ে একগুচ্ছ তথ্য উঠে আসে। সেখানে স্বাস্থ্য খাতে উন্নয়নের খতিয়ান তুলে বিনিয়োগের আমন্ত্রণ জানান আমরি হাসপাতাল (Amri Hospital) গ্রুপের CEO রূপক বড়ুয়া (Rupak Barua)। তিনি এদিন ধন্যবাদ জানান রাজ্য সরকার ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অমিত মিত্র তাঁর নাম ঘোষণার পরেই মঞ্চে উপস্থিত সকলের সামনে বাংলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির একাধিক ছবি তুলে ধরেন তিনি। হেলথ সেক্টরে প্রায় ২২.২ শতাংশ গ্রোথ হয়েছে বলেও ব্যাখ্যা দেন রূপক। তবে এর পাশাপাশি তিনি ক্যান্সার চিকিৎসা এবং অঙ্গ প্রতিস্থাপনের দিকে বিনিয়োগের আহ্বান জানান।

কলকাতার অন্যতম প্রধান হাসপাতাল আমরি গ্রুপের CEO আগামী ৩ বছরের মধ্যে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে প্রায় ৭ হাজার ৯৩৩ কোটি টাকার বিনিয়োগ আসতে চলেছে এবং আগামিতে ১৯০০০ মানুষের কর্মসংস্থান হবে। রূপক বড়ুয়া বলেন, বাংলার হাসপাতালগুলি আন্তর্জাতিক মানের হয়ে উঠছে। ইতিমধ্যেই তাঁরা চেন্নাই গিয়ে সেখানকার চিকিৎসকদের সঙ্গেও কথা বলে জানান।প্রতি বছর মানুষ যাতে দক্ষিণ ভারতে চিকিৎসা করানোর পরিবর্তে বাংলাকে বেছে নেন তা সুনিশ্চিত করা হচ্ছে। সেখানকার শিল্পপতিদের সঙ্গেও কথা চলছে। বাংলা পূর্বের প্রবেশদ্বার এবং প্রতি মাসে প্রতিবেশী বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ এখানে বিশেষ করে কলকাতায় চিকিৎসা করাতে আসেন। বেড প্রতি ৬ জন করে মেডিক্যাল স্টাফের প্রয়োজন হয় যাতে রোগীদের সঠিকভাবে দেখভাল করা যায়। তাই এই সেক্টরে কর্মসংস্থানের সুযোগ হু হু করে বাড়ছে। এখানে ইনভেস্ট করার মানে, বাংলার পাশাপাশি পার্শ্ববর্তী রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশ, ভুটান, মায়ানমারের মানুষও হাসপাতালে চিকিৎসা করাতে আসবেন তাঁদের কাছেও সহজে পৌঁছে যাওয়া যাবে।


Related articles

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...