Sunday, June 21, 2026

নজরে লোকসভা, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে মেগা মিটিং, নেত্রীর বার্তার অপেক্ষায় দল

Date:

Share post:

হাতে বাকি আর মাত্র কয়েক মাস। বেজে যাবে লোকসভা ভোটের দামামা। তাই আর দেরি না করে কোমড় বেঁধে ময়দানে নেমে পড়ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বুধবার দু’দিনের শিল্প সম্মেলন শেষ হওয়ার পর, বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা মিটিং। এই বৈঠক থেকে লোকসভার আগে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে তৃণমূলের নেতা-নেত্রী থেকে শুরু করে কর্মী-সমর্থকরা।

বৈঠকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সমস্ত সাংসদ, বিধায়ক, সর্বস্তরের রাজ্য শীর্ষ নেতৃত্ব, শাখা সংগঠনের শীর্ষ নেতা-নেত্রী, মুখপাত্রদেরও হাজির থাকতে বলা হয়েছে বৈঠকে। জেলা সভাপতি থেকে ব্লক সভাপতিদেরও ডাকা হয়েছে সেই মিটিংয়ে।

উল্লেখ্য, ১০০ দিনের কাজের বকেয়া থেকে শুরু করে আবাস যোজনার টাকা কেন্দ্রের কাছ থেকে আদায়ের জন্য অনেক আগেই সরব হয়েছে তৃণমূল। পুজোর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাস্তায় নেমেছে তৃণমূল। দিল্লি গিয়ে আন্দোলন করেছে দল। অবস্থান হয়েছে রাজভবনের বাইরেও। লোকসভা ভোটের আগে সেই আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে পারে তৃণমূল। কারণ লোকসভা ভোটের আগে তৃণমূলের কাছে অন্যতম রাজনৈতিক হাতিয়ার বকেয়া আদায়। আর সেই কারণে আগামিকাল মেগা মিটিং থেকে নতুন করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

শোনা যাচ্ছে, রাজ্য জুড়ে আন্দোলনের পাশাপাশি ফের দিল্লিতে যাওয়ার ডাক দিতে পারেন নেত্রী। সেখানে নিজেও থাকার কথা ঘোষণা করতে পারেন মমতা! পাশাপাশি, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে সরব হতে পারেন। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের বিরুদ্ধে কর্মীদের মাঠে নামার ডাক দিতে পারেন।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...