Friday, May 8, 2026

বাংলার লজিস্টিক নীতি বিনিয়োগ বাড়াবে, আশাবাদী সঞ্জয় বুধিয়া

Date:

Share post:

আন্তর্জাতিক ট্রেড ও লজিস্টিক (International Trade and Logistic Sector) ক্ষেত্রে নিজেকে তুলে ধরেছেন প্যাটন গ্রুপের (Patton Group) ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় বুধিয়া (Sanjay Budhia)। এদিন বাংলার নতুন রফতানি নীতি নিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। বাংলাকে গ্লোবাল ট্রেডিং হাব (Global Trade Hub) তৈরি করার সময় এসেছে বলে জানান তিনি। বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে বলাই যায় যে আমাদের দেশে আগামী এক দশকে প্রায় এক লক্ষ কোটি টাকার রফতানি হবে। বাংলার লজিস্টিক পলিসি এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে বলেই এদিন BGBS-এর মঞ্চে জানান তিনি। এই পলিসিকে কাজে লাগিয়ে আগামীতে বাংলায় বিনিয়োগের সংখ্যা বাড়াতে অমিত মিত্র, হরিকৃষ্ণ দ্বিবেদির সঙ্গে সব ধরণের আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তিনি বলেন অ্যামাজনের সঙ্গে চুক্তি বাংলায় বিনিয়োগে দিশা দেখাবে।

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের (Bengal Global Business Summit) দ্বিতীয় দিনে আমদানি -রফতানি ক্ষেত্রে কোন কোন সুযোগ রয়েছে বাংলায় সেই কথা তুলে ধরা হয়। সঞ্জয় বুধিয়া বলেন, রাজ্যের বিভিন্ন জেলায় ২৯টি বিশেষ আলোচনা সভার ব্যবস্থা করা হয় যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরাও লজিস্টিক সেক্টর নিয়ে আগ্রহ প্রকাশ করতে পারে। এদিন সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান, এডিবি, অ্যামাজনের সিনিয়র অফিসারদের সঙ্গে একটি বিশেষ সেশন আয়োজিত হয়। রাজ্য সরকারের লজিস্টিক নীতিতে ভরসা রেখে তারা বিনিয়োগে উৎসাহী বলে জানান সঞ্জয় বুধিয়া। সবশেষে, বাংলায় বিশ্বমানের সুযোগ আর পরিষেবার কথাও জানান তিনি।


Related articles

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...

মুখ্যসচিব পদে মনোজ আগরওয়াল! স্বল্প মেয়াদে নতুন পদ নিয়ে জল্পনা

রাজ্যে নতুন সরকারের শপথ শনিবার। একদিকে যখন রাজনৈতিক পালাবদল, তখনই প্রশাসনিক ক্ষেত্রেও পালাবদলের সম্ভাবনা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই ফলতা...

পরলোকে প্রিয় পোষ্য, ‘লাকি’র জন্য বিশেষ পুজো দেবের

প্রিয় পোষ্য আর নেই। সোমবার সারমেয় 'লাকি'র চলে যাওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা দেব (Dev)। শুক্রবার তার জন্য বাড়িতে...

শনিবার রবীন্দ্র জয়ন্তী পালন: মমতার বাড়ির চত্বরেই অনুষ্ঠান

বাংলার ক্ষমতায় আসার পরই বিজেপির ক্ষমতা প্রয়োগের রাজনীতি শুরু। বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে রাজনীতির আসরে প্রশাসন। তাই অরাজনৈতিক...