Friday, May 8, 2026

সভা নিয়ে অ.নিশ্চয়তা তৈরি করতে ইচ্ছে করে ২৮ নভেম্বর শুনানি, অভিযোগ বিজেপির

Date:

Share post:

ধর্মতলায় বিজেপির সভা নিয়ে ক্রমেই বাড়ছে অনিশ্চয়তা। এই সভায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আনার পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপির। অথচ সভাস্থলই চূড়ান্ত হয়নি এখনও। আগামী ২৯ নভেম্বর সভার ঘোষণা করেছে বিজেপি। কিন্তু পরিস্থিতি এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, যে তার আগের দিন পর্যন্ত বিজেপি নিশ্চিত হতে পারবে না সভাস্থল কোথায়। কারণ , পরবর্তী শুনানি ২৮ নভেম্বর । ফলে প্রশ্ন উঠেছে আদৌ ওই তারিখে সভা হবে তো! সল্টলেকে বিজেপি অফিসে সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের দাবি, ইচ্ছে করেই সভার এক দিন আগে মামলা রাখা হয়েছে। যাতে শেষ মুহূর্ত পর্যন্ত বিজেপির কর্মসূচি ঝুলিয়ে রাখা যায়।

ধর্মতলায় বিজেপির সভা নিয়ে বুধবার একটি মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গল বেঞ্চে। তিনি ওই শুনানি এক দিনের জন্য মুলতুবি রেখেছেন। আবার বিজেপিকে সভার অনুমতি দিয়ে বিচারপতি রাজাশেখর মান্থা যে নির্দেশ দিয়েছিলেন তাকে চ্যালেঞ্জ করে বুধবার আরও একটি মামলা হয়েছে প্রধান বিচারপতির টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে। সেই মামলার শুনানি হবে আগামী ২৮ নভেম্বর। অর্থাৎ সভা হওয়ার আগের দিন। এই অবস্থায় একের পর এক মামলা এবং তার শুনানির তারিখে বিজেপির সভা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

Related articles

দাদার দেখানো পথেই সাফল্য, ছাত্রীদের মধ্যে প্রথম বেদশ্রুতির লক্ষ্য ইঞ্জিনিয়ারিং

দাদার দেখানো পথে হেঁটেই সাফল্যের দেখা পেল মাধ্যমিকে ছাত্রীদের মধ্যে প্রথম হওয়া বেদশ্রুতি সিনহা(Bedoshruti Sinha )।২০১৪ মাধ্যমিকে দাদা...

ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! 

শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির খবর মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather...

নির্বাচনী ফল বেরোনোর পর দলবিরোধী মন্তব্য কেন, ৫ মুখপাত্রকে শো-কজ তৃণমূলের 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2026) তৃণমূল কংগ্রেসের (TMC) পরাজয়ে দল বিরোধী মন্তব্য করতে দেখা গেছে জোড়াফুলের...

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অভিরূপের 

প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-র ফলাফল (Madhyamik 2026)। প্রথম স্থান অর্জন করেছেন উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র...