Tuesday, June 23, 2026

সকাল ৮টার মধ্যে আ.টকে থাকা শ্রমিকদের বাইরে আনা যাবে! আশা উদ্ধারকারীদের

Date:

Share post:

উত্তরকাশীর সিল্কিয়ারা নির্মীয়মাণ বিপর্যস্ত ট্যানেলের উদ্ধার অভিযান শেষ পর্যায়ে। বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে শ্রমিকদের সুড়ঙ্গের (Tunnel) বাইরে আনা যেতে পারে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা।

উদ্ধারকারী দলের সদস্য হরপাল সিং দাবি করেন, বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে সুড়ঙ্গের (Tunnel) ভিতরে আটকে পড়া শ্রমিকরা বেরিয়ে আসতে পারবেন। সকাল আটটার মধ্যে পুরো অভিযান শেষ হবে বলে জানান তিনি। বুধবার সন্ধে থেকে লাগাতার ড্রিলিং-এর কাজ চললেও হঠাৎই অগার মেশিনটি বাধার সম্মুখীন হয়। পাইপের মধ্যে ঢুকে যায় কিছু পাথর। ফলে কিছুক্ষণ কাজ বন্ধ থাকে।

সারা রাত চলবে ড্রিলিং। ৫৭ মিটারের মধ্যে ইতিমধ্যেই ৫১ মিটার ড্রিলিং এর কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই অপারেশন শেষ হতে আরও ৫ থেকে ৬ ঘণ্টা সময় লাগতে পারে। তবে এটি তখনই সম্ভব হবে যদি কাজ ক্রমাগত চলতে থাকে এবং কোনো রকম বাধা আর না আসে।

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নিজে উপস্থিত রয়েছেন ঘটনাস্থলে। শ্রমিকদের উদ্ধারে মোতায়েন রয়েছে এনডিআরএফ টিম। টানেলের ভিতরেও একটি অ্যাম্বুল্যান্স মোতায়েন করা হয়েছে এবং শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার জন্য চিন্যালিসাঘরে অবস্থিত সিএইচসিতে ডাক্তারদের একটি দল মোতায়েন করা হয়েছে। এছাড়াও ট্যানেল থেকে উদ্ধার করার পরেই শ্রমিকদের দ্রুত চিকিৎসার জন্য স্থাপন করা হয়েছে ৪১ বেডের একটি অস্থায়ী হাসপাতাল। মোতায়ন রয়েছে ৩০ টি অ্যাম্বুল্যান্সও।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...