Tuesday, June 23, 2026

গুস্কারা মাহাতা গ্রামের জমিদার পরিবারে ২০০ বছরের জগদ্ধাত্রী পুজো নিয়ে উচ্ছ্বসিত গ্রামবাসী 

Date:

Share post:

গুস্কারা মাহাতা গ্রামের জমিদার পরিবারের জমিদার সুন্দর গোপাল মিত্র এর উদ্যোগে শুরু হওয়া এই জগদ্ধাত্রী পুজো প্রায় ২০০ বছর ধরে  আয়োজিত হয়ে আসছে। বর্তমানে তার  ছেলেদের উদ্যোগে এই পুজো প্রতিবছর অনুষ্ঠিত হয়। আগে এই পুজো গ্রামের জগদ্ধাত্রী বাড়িতে আয়োজিত হতো। কিন্তু এখন ওই বাড়ি ভেঙে যাওয়ার কারণে জমিদার বাড়ি সংলগ্ন ঠাকুর দালানে এই পুজো আয়োজিত হয়।

এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য  হল, এই পুজো দুই দিনে সম্পন্ন করা হয়। একদিন হয় ষষ্ঠী আর একদিন এ সপ্তমী অষ্টমী এবং নবমী পুজো একসাথে সম্পন্ন করা হয়। এছাড়া কুমারী পুজো করা হয় । এর পরের দিন দশমী পুজো করে জগদ্ধাত্রী মা কে বিসর্জন দেওয়া হয় এবং বিসর্জন এর পরে খাওয়া দাওয়ার আয়োজন করা হয় গ্রামবাসীদের নিয়ে।

মেনুতে থাকে খিচুড়ি, বাঁধাকপির তরকারি এবং মাছের টক। সর্বোপরি পুজোর এই কদিন জমিদার পরিবারের সকল সদস্য এবং গ্রামবাসী  একত্রিত হয়ে মাকে বরণ থেকে শুরু করে মায়ের বিদায় পর্যন্ত অনেক আনন্দ করে কাটান ।

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...