Wednesday, May 13, 2026

পাওনা আদায়ে যতদূর যাওয়ার যাব: সুদীপ

Date:

Share post:

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা অনুষ্ঠিত হল। নেতাজি ইন্ডোরের সভায় আগামী লোকসভা ভোটকে সামনে রেখে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনের পরবর্তী রূপরেখার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো। স্টেডিয়ামে তিল ধারনের জায়গা নেই। নেতাজি ইন্ডোরের বৈঠকে তৃণমূলের ব্লক স্তর থেকে শুরু করে রাজ্য স্তরের নেতারা উপস্থিত ছিলেন। চোখের সমস্যার কারণে সেখানে সশরীরে হাজির থাকতে পারেন নি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

 এই সভায় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ১০০দিনের কাজ ও আবাসের পাওনার জন্য যতদূর লড়াই করা যায় করেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি নিয়ে গিয়েছিল।বিজেপিকে নিয়ে আতঙ্কের কারণ নেই। ২৯-এর মধ্যে ১৫টা রাজ্য বিজেপি নেই।মধ্যপ্রদেশ-মহারাষ্ট্রে কীভাবে বিজেপি ক্ষমতা দখল করেছে আপনারা দেখেছেন।আমাদের দেশে এমন দল আছে যাঁদের একজন সাংসদ আছে।আমরা লোক-রাজ্যসভা মিলিয়ে দ্বিতীয় বৃহত্তম দল।মমতা হারিয়েছেন সিপিএমকে , শূন্য করে দিয়েছেন।তিনি দেশে শূন্য করে বিজেপি মুক্ত করবেন ভারতকে।

 

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...