Wednesday, May 13, 2026

আরাধ্যার বার্থডে সেলিব্রেশনে সপরিবারে বচ্চনরা! দূরত্ব ঘু.চলো নাকি..

Date:

Share post:

অবশেষে হ্যাপি ফ্যামিলির একটা ছবি সমাজমাধ্যমে তুলে ধরতে পারলেন অভিষেক ও ঐশ্বর্য (Abhishek Bachchan and Aishwarya Rai Bachchan)। বিগত কিছু মাস ধরে বচ্চন পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ছিল প্রাক্তন বিশ্বসুন্দরীর। সমাজমাধ্যমে (Social Media) নানা কথাও উঠছিল। অমিতাভের (Amitabh Bachchan) জন্মদিনের ছবি থেকে জয়া (Jaya Bachchan) ও শ্বেতাকে বাদ দেওয়ার পরই বৌমা ঐশ্বর্যর থেকে দূরত্ব বজায় রাখছিলেন বচ্চন পরিবারের সদস্যরা। এমনকি ঐশ্বর্য রাই বচ্চনের জন্মদিনেও কোনও সেলিব্রেশন হয়নি। মা এবং কন্যার সঙ্গে নিজের মতো করে ৫০ বছরের বার্থডে কেক কেটেছেন অভিষেক পত্নী। সম্প্রতি আরাধ্যার (Aradhya Bachchan birthday) ১৩ তম জন্মদিন উপলক্ষে অমিতাভ বা জয়া বচ্চনের তরফে নাতনির জন্য একটাও শুভকামনা আসেনি। এই খবর চাউর হতেই একটু বেশি সতর্ক ঐশ্বর্য। বিতর্ক এড়াতেই কি শ্বশুরবাড়ির সঙ্গে দূরত্ব কমল? সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে একটি ছবি, যেখানে এক ফ্রেমে ধরা দিয়েছেন বচ্চন পরিবারের সব সদস্য। সেই ছবিতে ঐশ্বর্যা ও আরাধ্যার সঙ্গে অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন তো রয়েছেনই সঙ্গে শ্বেতার পরিবার উপস্থিত। আরাধ্যার বার্থডে উপলক্ষ্যে মধ্যস্থতায় দুই পরিবার?

বলিউড ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায় শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে নাকি ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্ক ভাল নয়। যদিও প্রকাশ্যে এই নিয়ে কেউ মুখ খোলেননি। কিন্তু বেশ কিছুদিন ধরে আলাদা থাকছিলেন ঐশ্বর্য। যা নজর এড়ায়নি নেটিজেনদের। এরপর অনেকগুলো ঘটনা অভিষেক ঐশ্বর্যর দূরত্বকে প্রকট করে দেয়। এই যেমন মণীশ মালহোত্রার দীপাবলির পার্টিতে ঐশ্বর্যর সঙ্গে আসেননি অভিষেক। আবার বচ্চনদের দীপাবলিতে ছিলেন না বাড়ির বৌমা! বরং বিগ বি-র সঙ্গে পুজোয় অংশ নিতে দেখা গিয়েছিল মেয়ে শ্বেতাকে। সেই দিনই আবার পুজো শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে মেয়ে আরাধ্যার সঙ্গে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল ঐশ্বর্যকে। নিজের ৫০তম জন্মদিন একাই কাটিয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। তবে মেয়ের জন্মদিনে নাকি কোনও অশান্তি চাননি তিনি। সেই কারণেই এক ফ্রেমে অমিতাভ, অভিষেক, ঐশ্বর্য, জয়া, শ্বেতা এবং আরাধ্যা। দূরত্ব কি সত্যিই ঘুচলো নাকি..।


Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...