Tuesday, May 19, 2026

গেরুয়া ত্যাগীদের রং, ভোগীদের নয়: কেন্দ্রের রং বদল নিয়ে প্র.বল খোঁ.চা তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

মেট্রো রেলের ভবন থেকে ভারতীয় ক্রিকেটদলের জার্সি- সব রং বদলানোর অপচেষ্টা কেন্দ্রের বিজেপি সরকারে। বৃহস্পতিবারের তৃণমূলের মেগা বৈঠক থেকে এই বিষয় নিয়ে গেরুয়া শিবিরকে প্রবল খোঁচা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এদিনের সভা থেকে ভারতীয় ক্রিকেট দলের জার্সিং রং বদলের চেষ্টা নিয়েও তোপ দাগেন মমতা।

তৃণমূল সুপ্রিমো বলেন, “আমি তো এখনও বলতে পারি, ইন্ডিয়ার ফাইনাল যদি কলকাতায় হতো বা ওয়াংখেড়ে হতো আমরা জিততাম। আমাদের ছেলেমেয়েরা এতভাল খেলাধুলায়। সব গেরুয়া পরিয়ে দিয়েছে। বুঝুন। ইভেন খেলতে গিয়েও বলেছিল, নীল পরা যাবে না। প্লেয়ারদের আপত্তিতে সেটা খাটেনি। তাও দেখবেন নীলের মধ্যে একটু হলুদ লাগিয়ে দিয়েছে, একটু গেরুয়া লাগিয়ে দিয়েছে।”

এর পরই সবকিছুর গৈরিকীকরণ নিয়ে সুর চড়িয়ে তৃণমূল সভানেত্রী বলেন, “মেট্রো রেলের স্টেশনে গেরুয়া করে দিয়েছে। আমাদের চিঠি দিচ্ছে, সাহস কত বড়। বলছে, সব গেরুয়া করে দিতে হবে সুস্বাস্থ্য কেন্দ্রগুলো। না হলে টাকা দেব না।” এরপরেই প্রবল খোঁচা দিয়ে মমতা বলেন, “করব আমরা, তোমরা গেরুয়া রং লাগাবে। গেরুয়া তোমাদের নয়। গেরুয়া ত্যাগীদের, ভোগীদের নয়।”

ভারত বিশ্বকাপ না জেতায় তিনি যে মর্মাহত তা বুঝিয়ে দিয়েছেন মমতা। কারও নাম না করে তুমুল কটাক্ষ তৃণমূলনেত্রীর৷ বলেন, “ভারত সব ম্যাচ জিতেছে৷ শুধু যে ম্যাচে পাপিষ্ঠরা গেল সেটাই জিততে পারল না৷“ মমতার (Mamata Banerjee) আক্ষেপ, ‘‘ভারতের ফাইনাল কলকাতা বা ওয়াংখেড়েতে হলে আমরাই জিততাম। আমরা এত ভাল খেলি। সব গেরুয়া করে দিয়েছে। পাপিষ্ঠরা যেখানে যাবে…..মনে রাখবেন পাপ ছাড়ে না বাপকে।’’

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...