Sunday, May 17, 2026

অজিদের বিরুদ্ধে প্রথম ম‍্যাচে জয় পেয়ে কী বললেন সূর্য?

Date:

Share post:

গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২ উইকেটে জয় পায় ভারতীয় দল। ভারতের টি-২০ ক্রিকেটর ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতে সূর্যকুমারের দল। এই ম‍্যাচ জিতলেও এখনও বিশ্বকাপের হার খোঁচা দেয় সূর্যকুমার যাদবকে। ম‍্যাচ শেষে যেন সেই কথাই উঠে এল ভারত অধিনায়কের কথায়।

অজিদের হারিয়ে সূর্যকুমার বলেন,”ছেলেরা যেভাবে চাপ কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে, তা সত্যি প্রশংসনীয়। ভারতের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ কোনও ভাবেই হারতে চাইনি। দেশকে জেতানো সত্যি গর্বের। ভারতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারাই আমার কাছে বিরাট প্রাপ্তির। এবার অধিনায়ক হিসেবে দেশকে একটি ম্যাচ জেতানোর আনন্দ কী রকম হতে পারে এ বার উপলব্ধি করতে পারছি। আশা করি এই ছন্দেই এগিয়ে যাব।”

এরপরই রিঙ্কু এবং ঈশান কিষাণের প্রশংসা করেন সূর্য। ওদের প্রশংসা করে সূর্য বলেন,”রিঙ্কুর প্রশংসাও করেন সূর্য। বলেন, ‘‘ওর মতো বুদ্ধিমান ব্যাটসম্যান খুব একটা দেখা যায় না। একেবারে অঙ্ক কষে ব্যাট করে। ঈশানকে বলেছিলাম লক্ষ্য নিয়ে একেবারে চিন্তা করিস না। আমরা ভাল ক্রিকেট উপহার দেব। দ্রুত রান করব। তাহলে জয়ের কাছে যেতে পারব। শুরুতেই বড় লক্ষ্য দেখে চাপে পড়ে যাওয়ার কোনও মানে হয় না।”

আরও পড়ুন:অবসরের ঘোষণা ডি মারিয়ার, সোশ্যাল মিডিয়ায় দিলেন বিরাট বার্তা

 

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...