Sunday, May 17, 2026

ডিসেম্বরেই বড় ঘূর্ণি*ঝড়! সত*র্ক করল হাওয়া অফিস

Date:

Share post:

বঙ্গোপসাগরে (Bay of Bengal)ফের বড় ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি! আগামী মাসের গোড়াতেই বড় দুর্যোগ অপেক্ষা করছে বলেই আশঙ্কা হাওয়া অফিসের কর্তাদের। আগামী রবি ও সোমে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। শক্তি বাড়িয়ে প্রথমেই যা গভীর নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ে (Deep Depression and Cyclone)পরিণত হবে বলে আবহবিদদের ধারণা। সেক্ষেত্রে ডিসেম্বরের একেবারে শুরুতেই তা আছড়ে পড়বে বঙ্গোপসাগর উপকূলে (On the coast of Bay of Bengal)।

আন্তর্জাতিক আবহাওয়া দফতরের তালিকা অনুযায়ী এই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘মিগজাউম’। ২০২০ সালে মৌসম ভবনের (IMD)তরফে ১৬৯টি ঘূর্ণিঝড়ের সেই তালিকা দেওয়া হয়েছিল সেখান থেকে এই নাম বেছে নেওয়া হয়েছে। মৌসম ভবনের আশঙ্কা, এই ঘূর্ণিঝড় আরও বেশি শক্তিশালী হবে। আবহাওয়াবিদদের অনুমান, নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। ২৭ নভেম্বর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের উপরে গভীর নিম্নচাপে বদলে যেতে পারে। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে দক্ষিণ আন্দামান সাগর উত্তাল থাকবে। এই সময় ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় প্রায় ৫০-৫৫ কিমি। বাংলায় প্রভাব পড়বে কীনা তা ঝড় সৃষ্টি না হলে বোঝা যাবে না। তবে আগামী চার-পাঁচদিন বাংলায় বৃষ্টির সম্ভাবনা নেই।


Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...