Sunday, May 17, 2026

ভিআইপি রোডের একাংশে ভারী যানচলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে ৪ মাস

Date:

Share post:

দমদম বিমানবন্দর থেকে কলকাতায় প্রবেশের জন্য তৈরি করা হয়েছিল ভিআইপি রোড। বিমানবন্দর মোড় থেকে উল্টোডাঙ্গা পর্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা বিস্তৃত। অফিস টাইমে এই রাস্তায় যানবাহনের ব্যাপক চাপ থাকে। শুধু তাই নয়, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা থেকে থেকে সড়ক পথে উত্তর ২৪ পরগনা যাওয়ার জন্য এই রাস্তা অপরিহার্য। সেই ভিআইপি রোডে এবার ৪ মাসের জন্য যানবাহন চলাচলের উপর নিয়ন্ত্রণ থাকবে।

জানা গিয়েছে, মেট্রো রেলে কাজের জন্য রাস্তার একটি অংশ বন্ধ রাখতে হবে। ওই অংশে ইতিমধ্যেই যান চলাচল বন্ধ করা হয়েছে। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত যানচলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। যে সময়টুকু যানচলাচলের জন্য রাস্তা খোলা থাকবে, সেই সময় শুধুমাত্র ছোট গাড়ি চলাচল করবে। পণ্যবাহী ভারী যান সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ভারী যানবাহন বিমানবন্দর মোড় থেকে বিকল্প পথে কলকাতায় ঢুকবে।

 

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...