Friday, May 15, 2026

রাজধানীতে পারদ পতন শুরু, ঘন কুয়াশায় ঢাকল দিল্লি!

Date:

Share post:

শীত পড়েছে। সকাল সন্ধ্যায় শৈত্য প্রবাহে ট্রেন- বাসে জানলার কাঁচ নামিয়ে রাখতে হচ্ছে। সিলিং ফ্যান বন্ধ হয়েছে বেশ কয়েকদিন হল, এমনকি গতকাল রাত থেকে বাড়ির এসিও শীতঘুমে প্রবেশ করেছে। বাংলায় যখন পারদ পতনের ইঙ্গিত হিসেব মিলেছে, তখন প্রায় একই ছবি রাজধানীতেও (Winter in Delhi)। দিল্লি সহ উত্তর ভারত জুড়ে তাপমাত্রা কমতে শুরু করেছে। শুক্রবার সকাল থেকে রাজধানী দিল্লিতে কুয়াশা (Fog in Delhi)এবং দূষণের কারণে বাতাসের মান এখনও উন্নত হয়নি। জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir) ইতিমধ্যেই শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। পার্বত্য রাজ্যগুলিতে তুষারপাতের সঙ্গে বেশ জোরালো হাওয়া বইছে। আবহাওয়া দফতর বলছে, বৃহস্পতিবার সকালে এই মরসুমের সবথেকে বেশি শীত অনুভূত হয়েছে। দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম।


Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...