Friday, June 5, 2026

অ্যান্টি.বায়োটিক বিক্রিতে নজর.দারি বাড়ালো স্বাস্থ্য দফতর!

Date:

Share post:

সামান্য রোগ হলেই দোকান থেকে অ্যান্টিবায়োটিক (Antibiotic )কিনে খাওয়ার প্রবণতা বাড়ছে। চিকিৎসকদের এতবার বারণ সত্ত্বেও কথা কানেই তুলতে চাইছেন না ওষুধ বিক্রেতারা। এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দফতর(Health Department)। আগেই বলা হয়েছিল প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করা যাবে না। কিন্তু সেই নির্দেশ মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে এবার নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কৃষি ক্ষেত্র, মৎস্য দফতর এমনকি পোল্ট্রি ফার্মেও যথেষ্ট অ্যান্টিবায়োটিকের ব্যবহার হচ্ছে। তাই এবার থেকে প্রতি মাসে রিভিউ মিটিং হবে বলে নির্দেশ জারি করল স্বাস্থ্য দফতর।

যখন তখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করাতে অজান্তেই শরীরে বাসা বাঁধছে মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্স ব্যাকটেরিয়া। ফলে একদিকে যেমন চিকিৎসার খরচ যেমন বেড়ে যাচ্ছে, তেমনই রোগীর প্রাণ সংশয়ের আশঙ্কা দেখা দিচ্ছে। উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য দফতরের। সেই কারণেই বিশেষ নজরদারি চালানোর ব্যবস্থা করা হচ্ছে বলে স্বাস্থ্য ভবন (Swasthya Bhawan) সূত্রে খবর।

Related articles

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন...

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...