Tuesday, March 17, 2026

নয়ডায় বন্ধ গাড়িতে আ.গুন! ম.র্মান্তিক পরিণতি দুজনের

Date:

Share post:

সাতসকালে বিপত্তি। উত্তরপ্রদেশের (Utterpredesh) নয়ডাতে গাড়ির মধ্যে থেকে উদ্ধার দুই ব্যক্তির দেহ। শনিবার  সকালে নয়ডার সেক্টর ১১৯-এর আম্রপালি প্ল্যাটিনাম সোসাইটির সামনে থেকে সম্পূর্ণ ঝলসে যাওয়া গাড়ি থেকে ওই দেহ দুটি উদ্ধার করেছে পুলিশ (Police)। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।

শনিবার সকাল ৬টা নাগাদ নয়ডার আম্রপালি প্ল্যাটিনাম সোসাইটির সামনে পার্ক করানোর  সময় গাড়িটিতে আগুন লেগে যায় বলে স্থানীয় সূত্রে খবর। গাড়ির ভিতর থাকা দুই ব্যক্তি সঙ্গে সঙ্গে নামার চেষ্টা করলেও তাঁরা সফল হননি। গাড়ির মধ্যে বসে থাকা অবস্থাতেই তারা ঝলসে মারা যান বলে অভিযোগ। সকালে ওই পথে যাঁরা হাঁটতে বেরিয়েছিলেন তাঁদের অনেকেই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে পারা যায়নি। পরে পুলিশ (Police) এবং দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও দুই ব্যক্তিকে বাঁচানো সম্ভব হয়নি।

নয়ডার এডিসিপি শক্তি মোহন অবস্থি জানিয়েছেন, “শনিবার সকালে সেক্টর ১১৯-এ একটি সাদা রঙের সুইফ্ট গাড়িতে আগুন লাগার খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী পৌঁছয়। গাড়ি থেকে দুটি দেহ উদ্ধার করা হয়েছে, তাঁদের শনাক্তকরণের কাজ চলছে।”


spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...