Monday, June 22, 2026

আমেরিকায় কৃষ্ণাঙ্গ ফ্লয়েড খু.নে দোষী প্রাক্তন পুলিশ আধিকারিককে কা.রাগারে ছু.রিকাঘাত

Date:

Share post:

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত প্রাক্তন পুলিশ আধিকারিক ডেরেক শভিনকে কারাগারে ছুরিকাঘাত করা হয়েছে। শুক্রবার টাকসনের ফেডারেল কারেকশনাল ইনস্টিটিউশনে শভিনকে ছুরিকাঘাত করেন ওই কারাগারেরই আর এক বন্দি।মার্কিন সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গিয়েছে।

ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ ছিল, জর্জ ফ্লয়েডকে আটকের পর তিনি ডেরেক শভিনকে সড়কের ওপর ফেলে ফ্লয়েডের ঘাড় হাঁটু দিয়ে চেপে ধরেন। এভাবে প্রায় ১০ মিনিটের বেশি সময় ধরে তিনি ফ্লয়েডের ঘাড় চেপে ধরে ছিলেন। পরে ফ্লয়েডকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় শুধুমাত্র যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের বিভিন্ন শহরে পুলিশি নৃশংসতা ও বর্ণবাদের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল।

পরে ফ্লয়েডকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হন শ্বেতাঙ্গ শভিন।তাকে ২০ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়। তিনি টাকসনের কেন্দ্রীয় কারাগারে ছিলেন।জানা গিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সাড়ে ১২টা নাগাদ টাকসন জেলে হামলা চালানো হয় শভিনের উপর। ছুরি দিয়ে তাকে একাধিকবার আঘাত করা হয়।যদিও কে এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও কিছু জানায় নি জেল কর্তৃপক্ষ। আহত প্রাক্তন ওই পুলিশ আধিকারিককে হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।অব্য এই ঘটনায় টাকসন জেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেকা দিয়েছে।

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...