Thursday, April 23, 2026

Weather Update: ঝ.ঞ্ঝা আর নিম্নচাপের পার্টনারশিপে ব্যাকফুটে শীত!

Date:

Share post:

নভেম্বর শেষ হতে চলেছে কিন্তু এখনও পর্যন্ত জাঁকিয়ে শীত উপভোগ করতে পারছেন না দক্ষিণ বঙ্গবাসী। রাতের দিকে শীতের আমেজ থাকলেও সকাল হতেই তা ভ্যানিশ। এরইমধ্যে দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত (Cyclone is formation in Andaman Sea)। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে বলে পূর্বাভাস মিলেছে। ফলে আগামী মঙ্গলবার থেকে পারদ ঊর্ধ্বমুখী হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস (IMD)। দুই ঝ.ঞ্ঝা আর নিম্নচাপের কাঁটায় আহত শীত (Winter)।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী আজ বাংলায় একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে। আরও একটি ঝঞ্ঝা আসবে সপ্তাহের মাঝামাঝি বৃহস্পতিবার নাগাদ। এদিকে এবারই বুধবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে সবমিলিয়ে শীত বেশ ব্যাকফুটে। তবে আগামী তিন দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে মৌসম ভবন।

Related articles

ভোটের মুখে স্বস্তি সুজিতের, ইডির তলবে আপাতত স্থগিতাদেশ আদালতের 

নিয়োগ সংক্রান্ত একটি পুরনো মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে বড়সড় স্বস্তি দিল আদালত। ইডি যে অহেতুক হয়রানি করছে,...

দোকান ‘দিদিই’ বানিয়ে দিয়েছেন: জানালেন মোদিকে ঝালমুড়ি খাওয়ানো বিক্রেতার বাবা

বিজেপির শাসনে কর্মসংস্থানের বড়াই করা বিজেপির নেতাদের মুখে কার্যত ঝামা ঘষে দিয়েছে প্রধানমন্ত্রীর ঝাড়গ্রামে ঝালমুড়ি খাওয়া। যে বিক্রেতা...

বৌবাজারে হবে সোনার হাব: নয়নার ভোটপ্রচারে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা তৃণমূল সুপ্রিমোর

বৌবাজারে (Boubazar) হবে সোনার হাব- এই প্রতিশ্রুতিকে সামনে রেখেই কলকাতার চৌরঙ্গীর (Chowringhee) জনসভা থেকে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা...

প্রবল গরমে ভোট: প্রাণ গেল আরও ৪ ভোটারের

প্রচণ্ড গরম আর দীর্ঘ লাইনের চাপের মধ্যেই শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections) প্রথম দফার...