Saturday, May 16, 2026

দ্বিতীয় টি-২০ ম‍্যাচে অজিদের বিরুদ্ধে ৪৪ রানে জয় পেল ভারত

Date:

Share post:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচে জয় পেল ভারতীয় দল। এদিন অজিদের হারাল ৪৪ রানে। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন যশস্বী জসওয়াল, রুতুরাজ গায়কোওয়াড, ঈশান কিষাণের। বল হাতে দাপট রবি বিষ্ণোই এবং প্রসিদ্ধ কৃষ্ণার। এই জয়ের ফলে পাঁচ ম‍্যাচের টি-২০ সিরাজে ২-০ এগিয়ে গেল সূর্যকুমাররা।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে চার উইকেট হারিয়ে ২৩৫ রান করেন ভারতীয় দল। ভারতের হয়ে অর্ধশতরান যশস্বী জসওয়াল, রুতুরাজ গায়কোওয়াড এবং ঈশান কিষাণের। ৫৩ রান করেন যশস্বী। ৫৮ রান করেন রুতুরাজ। ৫২ রান করেন ঈশান। এদিনও ব‍্যাট হাতে অপরাজিত রিঙ্কু সিং। ৩১ রানে অপরাজিত তিনি। তবে এদিন রান পেলেন না অধিনায়ক সূর্যকুমার যাদব। ১৯ রান করেন তিনি। অজিদের হয়ে তিন উইকেট নাথান ইলিসের। এক উইকেট স্টোনিসের।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৯১ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়া। শুরুতেই ধাক্কা খায় অজিরা। ১৯ রানে আউট হন ম‍্যাথউ সর্ট। জস ইংলিস করেন ২ রান। ১২ রান করেন ম‍্যাক্সওয়েল। ১৯ রান করেন স্টিভ স্মিথ। ৪৫ রান করেন স্টোনিস। ৩৭ রান করেন টিম ডাভিড। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণা। একটি করে উইকেট নেন অর্শদীপ সিং, অক্ষর প‍্যাটেল এবং মুকেশ কুমারের।

আরও পড়ুন:শার্দুল ঠাকুর-টিম সাউদিকে ছেড়ে দিল KKR, রাখলো রাসেল-নারিনকে

 

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...