Thursday, June 25, 2026

সিঁড়ি থেকে পড়ে মাথায় চো.ট! প্র.য়াত রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায়

Date:

Share post:

প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অমল মুখোপাধ্যায় (Amal Mukherjee)। রবিবার সকালে নিজের বাসভবনে সিঁড়িতে পড়ে গিয়ে মাথার পিছনে গুরুতর আঘাত পান তিনি। রক্তক্ষরণ হয়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভেন্টিলেশনে দেওয়া হয়। বিকাল সাড়ে চারটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই বয়সেও মোটের উপর বেশ সক্রিয় ছিলেন অমল মুখোপাধ্যায়। কিন্তু রবিবার পড়ে গিয়ে মাথায় চোট পাওয়ার পর কয়েকঘণ্টার মধ্যেই যেভাবে তাঁর হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল, তা মেনে নিতে পারছেন না কেউ।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। দীর্ঘদিন ধরে প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ পদের দায়িত্ব সামলেছেন। প্রথমে রাষ্ট্রবিজ্ঞানের সিনিয়র প্রফেসর, তারপর রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান, সেখান থেকেই প্রেসিডেন্সির প্রিন্সিপাল পদে বসেন তিনি। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রিয় বন্ধু ছিলেন। দেশে-বিদেশে বহু ছাত্র ছাত্রী রয়েছে তাঁর। প্রিয় শিক্ষকের এই মৃত্যুসংবাদ পৌঁছতেই সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জানান তাঁরা।

আরও পড়ুন- বাবা জে.লবন্দি, মা হা.সপাতালে! ডিউটির মধ্যেই সদ্যোজাতকে স্ত.ন্যপান করিয়ে মায়ের ভূমিকায় পুলিশকর্মী

Related articles

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...

১৫ বছরের যাত্রাপথে ইতি, চ্যানেলের বিরুদ্ধে বিস্ফোরক রচনা

অপেশাদার মানসিকতা! ১৫ বছরের যাত্রাপথে 'এন্ডিং লাইন' রচনার (Rachana Banerjee)। রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও সময় বের করে এপিসোড ব্যাঙ্কিং...

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election...

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...