Tuesday, May 19, 2026

ফোন রিচার্জ করতে অতিরিক্ত অর্থ নেওয়া শুরু, স.তর্ক থাকুন

Date:

Share post:

আগে ইউপিআই মাধ্যম পেটিএম, ফোনপে মোবাইলে রিচার্জ করার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ নিত। এখন একই ভাবে অতিরিক্ত অর্থ নেওয়া শুরু করেছে গুগ্‌ল পে। এখনও পর্যন্ত সংস্থার পক্ষে এমন কোনও ঘোষণা না করা হলেও অনেক গ্রাহকেরই এমন অর্থ কাটার অভিজ্ঞতা হয়েছে।

যাঁরা ওই অতিরিক্ত অর্থ বাঁচাতে চান, তাঁরা ইউপিআইয়ের পরিবর্তে সরাসরি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার ওয়েবসাইট থেকে রিচার্জ করতে পারেন। আরও কিছু ইউপিআই সংস্থা এখনও পর্যন্ত অতিরিক্ত অর্থ নেওয়া শুরু করেনি। সেগুলিও ব্যবহার করা যেতে পারে।

প্রিপেড গ্রাহকদের ৩ টাকা করে (কনভেনিয়েন্স ফি) দিতে হচ্ছে। গুগ্‌ল পে অবশ্য তাদের পেমেন্ট অ্যাপে এই ফি নেওয়ার কথা উল্লেখ করেনি। তবে দেখা যাচ্ছে, ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত রিচার্জের ক্ষেত্রে ২ টাকা এবং ৩০০ টাকার রিচার্জ হলেই ৩ টাকা ফি নেওয়া হচ্ছে।অন্যান্য অনেক পরিষেবার ক্ষেত্রেই ইউপিআই প্ল্যাটফর্মগুলি আলাদা চার্জ নিয়ে থাকে।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...