Tuesday, March 17, 2026

Breakfast Spots : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচে জয় পেল ভারতীয় দল। অজিদের হারাল ৪৪ রানে। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন যশস্বী জসওয়াল, রুতুরাজ গায়কোওয়াড, ঈশান কিষাণের। বল হাতে দাপট রবি বিষ্ণোই এবং প্রসিদ্ধ কৃষ্ণার।

২) আসন্ন আইপিএল ২০২৪-এর নিলামের আগে ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। ছেড়ে দেওয়ার তালিকায় রয়েছেন শাকিব আল হাসান, লিটন দাস, শার্দুল ঠাকুর, টিম সাউদিকে। তবে রেখে দেওয়া হয়েছে সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল, শ্রেয়স আইয়র, নীতিশ রানা, রিঙ্কু সিংকে।

৩) অবশেষে জল্পনার অবসান। গুজরাত টাইটান্সেই হার্দিক পান্ডিয়া। হার্দিককে ছাড়ল না গুজরাত। সম্প্রতি জল্পনা ছড়িয়েছিল নিজের পুরোনো দল মুম্বই ইন্ডিয়ান্সে ফিরতে চলেছেন হার্দিক। তবে রবিবার সব জল্পনার অবসান ঘটে। মুম্বই না গুজরাতেই রইলেন হার্দিক।

৪) ভারত নাকি দ্বিতীয় মহম্মদ শামি পেয়ে গিয়েছেন। আর তিনি হলেন বাংলার মুকেশ কুমার। এমনটাই জানালেন টিম ইন্ডিয়ার তারকা বোলার রবিচন্দ্রন অশ্বিন। এই নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, প্ৰথমে ভেবেছিলাম মহম্মদ সিরাজ হয়ত জুনিয়র মহম্মদ শামি হতে চলেছে।

৫) রাহুল দ্রাবিড়কে ভারতীয় দলের কোচ করে রাখতে এবার আসরে নামল বিসিসিআই। সূত্রের খবর, দ্রাবিড়কে ছাড়তে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। দ্রাবিড়ের সঙ্গে আলোচনায় দফায় দফায় আলোচনায় বসছেন তারা। আগামী টি-২০ বিশ্বকাপ পযর্ন্ত দ্রাবিড়কে কোচ হিসাবে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

spot_img

Related articles

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...