Saturday, March 14, 2026

ধৃ.ত নেতাকে দ্রুত মুক্তির দাবি! খেজুরিতে বনধের নামে অ.সভ্যতা বিজেপির

Date:

Share post:

ধৃত বিজেপি নেতাকে (BJP Leader) নিঃশর্ত মুক্তি দিতে হবে। মিথ্যা অভিযোগে গ্রেফতার (Arrest) করা হয়েছে তাঁকে। আর এমন দাবিতে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে (Khejuri) সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে বনধ ডেকেছে বিজেপি। সোমবার সকালে ১২ ঘণ্টার বনধ ডাকা হয়েছে খেজুরিতে। সকাল ৬টা থেকেই বনধ চলছে খেজুরির মোট ১৬টি গ্রাম পঞ্চায়েত এলাকায়। বনধের (Strike) সমর্থনে খেজুরির একাধিক এলাকার সকাল থেকে মিছিল করেছে বিজেপি নেতা-কর্মীরা। পাশাপাশি বেশ কয়েকটি জায়গায় রাস্তা অবরোধ বিক্ষোভ দেখাতে থাকেন বনধ সমর্থনকারীরা। খবর পেয়েই বেশ কিছু এলাকায় পুলিশ গিয়ে অবরোধ সরিয়ে দেয়। কিন্তু পুলিশ কিছুটা চলে যেতেই ফের অবরোধে বসেন বিজেপি কর্মীরা। আর সোমবার গায়ের জোরে বিজেপি কর্মী সমর্থকদের দাদাগিরি নিয়ে ইতিমধ্যে উঠতে শুরু করেছে প্রশ্ন।

গত ২৩ নভেম্বর খেজুরির বাঁশগোড়ায় তৃণমূলের সভামঞ্চ, প্রচারগাড়ি ও কর্মীদের মারধরের ঘটনায় বিজেপির যুব নেতা রবিন মান্নাকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু বিজেপির অভিযোগ, মিথ্যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই বিজেপি নেতাকে। এই অভিযোগ তুলে শনিবার রাতে প্রায় সাড়ে ১০ নাগাদ মারিশদা থানায় গিয়ে পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়ান রাজ্যের বিরোধী দলনেতা তথা দলবদলু শুভেন্দু অধিকারী। থানা থেকে বেরিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করেন তিনি। প্রয়োজনে হাইকোর্টে রিট পিটিশন করার কথাও বলেন তিনি এবং সোমবার খেজুরিতে ১২ ঘণ্টার বনধের ডাক দেন। সেই ঘোষণা মতোই সোমবার সকাল থেকে বনধ হচ্ছে খেজুরির বিভিন্ন এলাকায়।

যদিও এই বনধ নিয়ে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, তাঁরা কোনও কর্মনাশা বনধ চান না। তাই তাঁরা সকল দোকানপাট, বাজার সব কিছু খোলা রাখার আহ্বান করেন।

 

 

 

 

spot_img

Related articles

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...