Wednesday, May 20, 2026

বাড়িতেই ঘরোয়া আসরে আইনি বিয়ে পরমব্রত-পিয়া, পাতে বাঙালি মেনু

Date:

Share post:

স্যোশাল মিডিয়া বোমা ফেটেছিল রবিবার রাতে। সোমবারই বিয়ে করছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। তবে, বিষয়টি নিয়ে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখতে চেয়েছিলেন পাত্র-পাত্রী, এমনকী তাঁদের ঘনিষ্ট মহলও ছিল স্পিকটি নট। তবে, খবর চাপা থাকেনি সংবাদ মাধ্যমের কাছে। সোমবার যোধপার্কে পরমব্রতর বাড়িতেই চারহাত এক হল। আইনি বিয়ে হল পরমব্রত-পিয়ার। উপস্থিত ছিলেন একেবারেই ঘনিষ্ট আত্মীয় ও বন্ধুরা।

সূত্রের খবর, লালপাড় হালকা রঙের বেনারসিতে সেজেছিলেন পিয়া। পরমের পরনে ছিল ম্যাচিং সিল্কের পাঞ্জাবী ও চুড়িদার। সই করেই বিয়ে সারেন তাঁরা। তবে, পাতে ছিল বাঙালি মেনু। ভাত, বিভিন্ন ধরনের মাছ, পাঁঠার মাংস। আর রকমারি মিষ্টি। দুপুরে বিয়ে সেরে রাতে শহরের এক অভিজাত হোটেল ডিনারে যাওয়ার কথা নবদম্পতির। তবে কি রিসেপশন হবে না! হবে। কিছু পরেই বিশাল প্রীতিভোজের আয়োজন করা হবে বলে পারিবারিক সূত্রে খবর।

অনেকদিন ধরেই কানাঘুষো ছিল পরম ও পিয়ার সম্পর্কের। সঙ্গীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বেশ কয়েক বছর ধরেই প্রেম করছিলেন অভিনেতা তথা চিত্র পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। অনুপমের সঙ্গে বিয়ে ভাঙার কারণও না কি সেটাই।  তবে, এই বিষয়ে কোনও দিনই পরমব্রত বা অনুপম বা পিয়া কেউই সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি। অন্যদিকে পিয়ার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের আগে বিদেশিনী ইকার সঙ্গে দীর্ঘদিন লিভ ইন রিলেশনশিপে ছিলেন পরম। তবে, লকডাউনের সময়ই সেই সম্পর্কে ছেদ পড়ে। কিন্তু স্টুডিয়ো পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছিল টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার এবার সিঙ্গল তকমা ঘোচাতে চলেছেন। আজই বান্ধবী পিয়া চক্রবর্তীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন তিনি। পরম-পিয়াকে নতুন জীবনের শুভেচ্ছা।


Related articles

আজ উত্তরবঙ্গ যাচ্ছেন শুভেন্দু, সাড়ে এগারোটায় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক

বাংলায় নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। সকাল সাড়ে নটার নাগাদ...

চন্দ্রনাথ খুনে ‘অভিযুক্ত’র মুক্তি চেয়ে আবেদন খোদ সিবিআইয়ের! 

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath) এবার এক নাটকীয় মোড়। খোদ সিবিআই মূল অভিযুক্ত রাজ সিং-কে...

ই-ফার্মেসির বিরুদ্ধে প্রতিবাদে আজ দেশ জুড়ে বন্ধ ওষুধের দোকান, বাংলায় ধর্মঘট ১২ ঘণ্টার

অনলাইন ওষুধ প্ল্যাটফর্ম ও ই-ফার্মেসিগুলোর বাড়বাড়ন্তের প্রতিবাদে বুধবার বেশ জুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া কেমিস্টস...

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...