Wednesday, May 20, 2026

নাকে ব্যান্ড-এইড, গালে কাটার দাগ, চোখে কালো ছোপ, ছবি পোস্ট করলেন বিরাট , কি হলো কোহলির?

Date:

Share post:

হঠাৎ কি হলো বিরাট কোহলির। কোন দুর্ঘটনা ঘটছে নাকি, পড়ে গিয়ে আহত হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক? হ‍্যাঁ এই প্রশ্নই উঠছে। কারণ এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন বিরাট, যেখানে দেখা যাচ্ছে নাকের উপর লাগানো রয়েছে ব্যান্ড-এইড। শুধু তা-ই নয়, কপালে ও ডান দিকের গালে কাটার দাগ রয়েছে। দেখলে বোঝা যাবে, কোনও দুর্ঘটনায় আক্রান্ত হয়েছেন বিরাট! কিন্তু এমন অবস্থা হল কিভাবে? যদিও সে নিয়ে কিছু বলেননি বিরাট। তবে সেই ছবিতে দেখা গিয়েছে এক গাল হাসির সঙ্গে বাঁ হাত তুলে ভিকট্রি চিহ্নে বিরাট। যা দেখে বোঝাই যাচ্ছে কোন বিজ্ঞাপন কারণের এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন কোহলি।

এদিন বিরাট নিজের সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে, নাকের উপর লাগানো রয়েছে ব্যান্ড-এইড। শুধু তা-ই নয়, কপালে ও ডান দিকের গালে কাটার দাগ রয়েছে।এক গাল হাসির সঙ্গে বাঁ হাত তুলে ভিকট্রি চিহ্নও দেখাচ্ছেন তিনি। আর ক্যাপশনে লিখেছেন, “আপনাদের উচিত অন্য লোকটাকে দেখা।”

বিরাটের এই ছবি দেখে তাঁর ভক্তেরা পড়েছেন ধোঁয়াশায়। যদিও বিরাট নিজে না জানালেও বিরাটের ইনস্টাগ্রাম স্টোরি থেকে স্পষ্ট, কোনও বিজ্ঞাপনের জন্য এই রূপ নিতে হয়েছে তাঁকে। বিরাটের টি-শার্টেও সেটা বোঝা যাচ্ছে। বিখ্যাত সংস্থা পুমার জামা পরে রয়েছেন তিনি। ‘পুমা’-র বিপণন দূত বিরাট। যা থেকে বোঝা যাচ্ছে, পুমার সাথে কোনও বিশেষ বিপণনের শুটের ছবিই এটি।

আরও পড়ুন:আজ যুবভারতীতে এএফসি কাপের ম‍্যাচে বাগানের সামনে ওড়িশা

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...