Saturday, May 16, 2026

পণবন্দিদের মুক্তির বিনিময়ে আরও ৪৮ ঘণ্টা সংঘর্ষবিরতির মেয়াদ বাড়ল গাজায়

Date:

Share post:

পণবন্দিদের মুক্তির বিনিময়ে আরও ৪৮ ঘণ্টা সংঘর্ষবিরতির মেয়াদ বাড়ল বাড়ল গাজায়। নয়া সংঘর্ষ বিরতি চুক্তিতে একাধিক পণবন্দিকে মুক্তি দেবে বলে জানিয়েছে হামাস। পাশাপাশি ইজরায়েলের জেল থেকেও মুক্তি দেওয়া হবে প্যালেস্তিনীয়দের। ভারতীয় সময় অনুযায়ী আজ, মঙ্গলবারই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল গাজায়। তার আগেই ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হল। তবে যুদ্ধবিরতি নিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও বিবৃতি দেয়নি ইজরায়েল প্রশাসন।

ইজরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতা করা গিয়েছে, সোমবার রাতে কাতারের তরফে এমনটাই জানানো হয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে দুপক্ষই রাজি হয়েছে বলে জানানো হয়েছে। ইজরায়েলের সেনার তরফে জানানো হয়েছে, ১১ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে আজ। স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রসের হাতে এই ১১ জনকে তুলে দেওয়া হয়। তবে গভীর রাত পর্যন্ত ইজরায়েলের তরফে কোনও প্যালেস্টাইনি বন্দি-মুক্তির খবর পাওয়া যায়নি। যদিও ইজরায়েল প্রশাসনের কাছে বন্দিদের নামের তালিকা পাঠিয়েছে হামাস। যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই ফের গাজা সফরে যেতে পারেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন।

বন্দি-মুক্তির পাশাপাশি নতুন করে প্যালেস্টাইনিদের গ্রেফতারও চলছে। গত রাতে ওয়েস্ট ব্যাঙ্ককে ৬০-এরও বেশি প্যালেস্টাইনিকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রপুঞ্জের একটি সংস্থার তরফে জানা গিয়েছে, ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওয়েস্ট ব্যাঙ্কে কমপক্ষে ২১৫ জন প্যালেস্টাইনিকে খুন করা হয়েছে। তার মধ্যে ৫৫টি শিশু। এ ছাড়াও, আরও ৮ জন খুন হয়েছেন ইজরায়েলি দখলদারদের হাতে।

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...