Thursday, March 19, 2026

কলকাতার মেন্টর হয়েই রোহিতকে আ.ক্রমণ গম্ভীরের, কিন্তু কেন?

Date:

Share post:

রোহিত শর্মার কথার সমালোচনা করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। ২০২৪  আইপিএলের আগে নতুন দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। ২০২৪ আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হয়েছেন তিনি। আর নতুন দায়িত্ব পাওয়ার পরে মুখ খুললেন গম্ভীর। আর মুখ খুলেই সমালোচনা করলেন রোহিত শর্মার কথা। বিশ্বকাপ ফাইনালের আগে রোহিত দলের কোচ রাহুল দ্রাবিড়কে নিয়ে যা বলেছেন তাঁরা বিশ্বকাপ জিততে চান দ্রাবিড়ের জন‍্য। আর এই কথারই সমালোচনা করেন গম্ভীর।

এদিন এক সাক্ষাৎকারে গম্ভীর বলেন,”দলের উচিত দেশের জন্য বিশ্বকাপ জেতার চেষ্টা করা। কোনও একজন ব্যক্তির জন্য ট্রফি জেতার লক্ষ্য কারও থাকতেই পারে, তবে সেটা মনের মধ্যে থাকা উচিত। দেশের সবাই প্রার্থনা করেন বিশ্বকাপ জেতার। তাঁরা দলকে সমর্থন করেন। গলা ফাটান। রোহিতের বলা উচিত ছিল, ১৪০ কোটি মানুষের জন্য বিশ্বকাপ জিততে চাই। শুধু দ্রাবিড়ের কথা বলা ওর উচিত হয়নি।”

এক্ষেত্রে গম্ভীর টেনে এনেছেন ২০১১ কথাও। ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন,”২০১১ সালেও অনেকে একজন ব্যক্তির জন্য বিশ্বকাপ জেতার কথা বলেছিল। কিন্তু আমি বার বার বলেছিলাম, ফাইনালে আমি দেশের জন্য কাপ জিততে চাই। রোহিতেরও সেটা বলা উচিত ছিল।” ২০১১ সালে অনেকেই বলেছিলেন সচিন তেন্ডুলকরের জন‍্য কাপ জিততে চায়। সেবার ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ভারত।

আরও পড়ুন:এএফসি কাপে ওড়িশার কাছে হারের পর কী বললেন বাগান কোচ?

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...