Friday, June 26, 2026

এএফসি কাপে ওড়িশার কাছে হারের পর কী বললেন বাগান কোচ?

Date:

Share post:

গতকাল এএফসি কাপের ম‍্যাচে ওড়িশা এফসির কাছে ২-৫ গোলে হারে মোহনবাগান সুপার জায়েন্ট। আর এই হারের ফলে এএফসি কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাগান ব্রিগেড। এক গোলে এগিয়ে গিয়েও পাঁচ গোল হজম করেছে সবুজ-মেরুন। জঘন্য রক্ষণ, মাঠে বোঝাপড়ার অভাব, দলের মধ্যে ছন্নছাড়া ভাব, হতশ্রী ফুটবল- ঘরের মাঠে হার। যদিও বাগান কোচ জুয়ান ফেরান্দো বলছেন, মাঠে নামার আগে মাজিয়ার বিরুদ্ধে বসুন্ধরা কিংসের ২-১ গোলে জয়টা বাগান ফুটবলারদের চাপে ফেলে দিয়েছিল।

এই নিয়ে বাগান কোচ বলেন,”আসলে বসুন্ধরা ম্যাচটি জিতে যাওয়ায় আমাদের ফুটবলাররা ভাবতে শুরু করেছিল যে, ম্যাচটা জিততেই হবে। আমরা যখন ওয়ার্ম আপ করছিলাম, তখন মাজিয়া এক গোলে এগিয়ে ছিল। তারপর খেলা শুরুর আগে জানতে পারি, ম্যাচটা বসুন্ধরা জিতেছে। ফুটবলারদের মনে ওই ফলাফলটা ঘুরছিল। প্রথম কুড়ি মিনিট ভালো খেললেও, তার পর খেলা থেকে হারিয়ে যায় ছেলেরা। শেষের দিকে অলআউট খেলতে গিয়ে শেষ দু’টি গোল হজম করেছে।”

ওড়িশার কাছে হারের পর এএফসি কাপ এখন অতীত জুয়ানের কাছে। বাগান কোচের ফোকাসড এখন শুধুই আইএসএল। ওড়িশা ম‍্যাচে হারের পর ফের আইএসএলে ফোকাসড করতে চান মোহনবাগানের স্প্যানিশ কোচ। এই নিয়ে জুয়ান বলেন, “জীবন থেমে থাকে না। এখন ফোকাস আইসএলে। সামনেই হায়দরাবাদ ম্যাচ। জানুয়ারিতে সুপার কাপ। সেই নিয়েই ভাবতে হবে। একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলার না থাকাটা ফ্যাক্টর হয়ে গিয়েছে। এটাই ফুটবলের অঙ্গ। সত্যি কঠিন বিষয়। তবে এটা নিয়ে আর বলে লাভ নেই।”

আরও পড়ুন:কী হয়েছে বুমরাহ’র? সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে প্রশ্ন নেটিজেনদের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...