Friday, June 26, 2026

কী হয়েছে বুমরাহ’র? সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে প্রশ্ন নেটিজেনদের

Date:

Share post:

কী হয়েছে জশপ্রীত বুমরাহর? হ‍্যাঁ এখন এই প্রশ্নইটাই ঘোরাফেরা করছে ক্রিকেটপ্রেমী থেকে নেটিজেনদের মধ‍্যে। স‍দ‍্য শেষ হয়েছে ২০২৩ আইসিসি একদিনের ক্রিকেটে বিশ্বকাপ। বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেটারদের থেকে কোনো বক্তব্য শোনা যায়নি। তবে এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন বুমরাহ। আর সেই ছবি ঘিরেই শুরু হয়েছে জল্পনা। উঠছে প্রশ্ন।

এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি দেন বুমরাহ। যেখানে লেখা আছে “মাঝেমধ্যে নীরবতাই শ্রেষ্ঠ উত্তর।” আর এই ছবির পর থেকেই উঠছে একাধিক প্রশ্ন। নেটিজেনদের কেউ কেউ বলছেন, বুমরাহ হয়ত তাঁর সমালোচকদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন। প্রসঙ্গত ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করেছেন বুমরাহ। বুমরাহ-শামি জুটি ঘুম কেড়েছে বহু তারকা ব্যাটারের। কিন্তু ফাইনালে তেমন পারফরম্যান্স হয়নি। আবার ওপরদিকে কেউ কেউ বলছেন বুমরাহর এই স্টোরি তাঁর আইপিএলে ফ্র‍্যাঞ্চাইজি দল মুম্বই ইন্ডিয়ান্সের দিকে। কারণ মুম্বইকে ইনস্টা থেকে আনফলো করে দিয়েছেন বুমরাহ। এরপরই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। প্রশ্ন উঠছে, তাহলে কী মুম্বই দলের সঙ্গে বুমরাহের সম্পর্কে চিড় ধরেছে? হার্দিক পান্ডিয়া ফিরে এসেছেন মুম্বই দলে। অনেকেই মনে করছেন যে রোহিত শর্মার পর হার্দিকই হবেন মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক। অন্যদিকে অধিনায়ক হওয়ার দক্ষতা বুমরাহেরও আছে৷ তাই ক্রিকেট মহলের একাংশ মনে করছেন যে এই কারণেই সম্ভবত মুম্বই ম্যানেজমেন্টের সঙ্গে মনমালিন্য হয়েছে বুমরাহের। এবং সেই কারণেই এই তাঁর এই স্টোরি।

আরও পড়ুন:ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের মাঝেই দেশে ফিরছেন অস্ট্রেলিয়ার ৬ ক্রিকেটার

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...