Friday, June 26, 2026

৯৩ হাজার কোটির অসুরক্ষিত ঋণ! চিন্তা বাড়ছে বাণিজ্যিক ব্যাঙ্কগুলির

Date:

Share post:

একদিকে যখন নন-ব‌্যাঙ্কিং ফিন‌্যান্স সংস্থা (ANBFC) এবং ডিজিটাল ঋণ পরিষেবা অ‌্যাপ পরিচালনাকারী ফিনটেক সংস্থাগুলির অসুরক্ষিত ঋণ বাড়ছে বলে দাবি করছে ব্যাঙ্ক, অন্যদিকে তখন আর একটি রিপোর্ট প্রকাশ্যে এলো যেখানে দেখা যাচ্ছে অসুরক্ষিত ঋণের পর্বত চূড়ায় বসে রয়েছে দেশের ব্যাঙ্কগুলি। যে বিপুল পরিমাণ অসুরক্ষিত ঋণের অঙ্ক প্রকাশ্যে এসেছে তা আদায়ে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ‌্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ব‌্যাঙ্কগুলির বাজারে ছড়িয়ে থাকা ১৩.৩২ লক্ষ কোটি টাকার মোট ঋণের সাত শতাংশই অসুরক্ষিত ঋণ। যার পরিমাণ ৯৩,২৪০ কোটি টাকা। কিন্তু কী এই অসুরক্ষিত ঋণ? জানা যাচ্ছে, কোনও গ‌্যারান্টার ছাড়াই যে ঋণ দেওয়া হয়েছে তাঁকেই বলা হয় অসুরক্ষিত ঋণ। এগুলি মূলত ব‌্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোন। ব‌্যাঙ্কের ভাষায় এগুলিকে স্পেশ‌াল মেনশন অ‌্যাকাউন্ট (SMA) বলা হয়। এর তিনটি ভাগ রয়েছে– এসএমএ-০, এসএমএ-১ এবং এসএমএ-২। ২০২৩-এর ৩১ মার্চের হিসাবে সরকারি ব‌্যাঙ্কে এসএমএ মোট ঋণের ৯.৯ শতাংশ, যেখানে বেসরকারি ব‌্যাঙ্কে চার শতাংশ। কেয়ার রেটিং-এর রিপোর্ট অনুযায়ী, সরকারি ও বেসরকারি ব‌্যাঙ্কে এসএমএ-০, এসএমএ-১ এবং এসএমএ-২ ক‌্যাটেগরিতে অসুরক্ষিত ঋণের পরিমাণ মোট ঋণের ৭ শতাংশ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...