Friday, May 22, 2026

কোন পথে নিয়োগ মামলার তদন্ত? বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে রিপোর্ট জমা CBI-এর

Date:

Share post:

তদন্তের (Investigation) গতিপ্রকৃতি নিয়ে অসন্তোষপ্রকাশ করে দ্রুত সিবিআইকে (CBI) রিপোর্ট (Report) জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বুধবার সেই নির্দেশ মেনেই নিয়োগ মামলায় ওএমআর শিট (OMR Sheet) এবং অতিরিক্ত প্যানেল নিয়ে তদন্ত রিপোর্ট (Investigation Report) কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) এজলাসে জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এদিন মামলার তদন্তের গতিপ্রকৃতি জানিয়ে দীর্ঘ ৫৪ পাতার একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে বলে খবর। সেই রিপোর্ট খতিয়ে দেখে আগামী শুক্রবার এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

তবে এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, শুক্রবার হাই কোর্টে উপস্থিত থাকতে হবে সিট প্রধান অশ্বিন শেণভিকেও। সূত্রের খবর, এদিন রিপোর্ট জমা দিয়ে নিয়োগ মামলার তদন্তের অগ্রগতির কথা বিচারপতিকে জানান সিট প্রধান। উল্লেখ্য, গত বছরের ২৭ সেপ্টেম্বর নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তদন্তের অগ্রগতি ঠিক কতটা হয়েছে, তা হাই কোর্টকে জানাতে গত ১৭ অগাস্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই। তবে সেই রিপোর্টে সন্তুষ্ট না হয়ে ফের সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

 

 

 

 

Related articles

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...

উল্লাস-উন্মাদনায় জমজমাট সেলিব্রেশন, অস্কারকে আকুতি সমর্থকদের

  ইস্টবেঙ্গল ( East Bengal) ক্লাবে জমজমাট সেলিব্রেশন। আইএসএল (ISL) জয়ের পর শুক্রবার ক্লাব তাঁবুতে আবেগের বিস্ফোরণ। সমর্থকদের নিয়ে...

বাংলায় কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভা: প্রধানমন্ত্রীকে রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথম বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার ১৫ দিনের মধ্যে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ১৫ দিনেই বাংলায়...