Tuesday, June 16, 2026

নির্বাচনী আচরণ বিধি ল.ঙ্ঘন! সাকিবকে শো.কজ করল বাংলাদেশের নির্বাচন কমিশন

Date:

Share post:

সদ্য বাংলাদেশএর ক্ষমতাসীন দল আওয়ামী লিগে যোগ দিয়েছেন সে দেশের ক্রিকেটদলের অধিনায়ক সাকিব আল হাসান (Sakib Al Hasan)। আর যোগ দিতেই আসন্ন নির্বাচনে তাঁকে প্রার্থী করেছে শেখ হাসিনার দল। কিন্তু প্রচারের শুরুতেই ধাক্কা! নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় সাকিব আল হাসানকে শোকজ করল বাংলাদেশের (Bangladesh) নির্বাচন কমিশন।

মাগুরা-১ আসন থেকে আওয়ামী লিগের প্রার্থী হিসেবে সাকিবের (Sakib Al Hasan) নাম ঘোষণা করা হয়। এর পরই ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরা যাওয়ার পথে কামারখালি এলাকা থেকে রোড শো করেন তিনি। সাকিবকে সংবর্ধনা দেন তাঁর অনুগামীরা। অভিযোগ, এর জেরে সাধারণ মানুষের চলাচলের সমস্যা হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই খবর প্রচারিত হয়। সেই কথা উল্লেখ করে, নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার চিঠিতে বলেন, প্রার্থী হিসেবে আদর্শ আচরণ বিধি- ২০০৮ এর ৬(ঘ), ৮(ক), ১০ (ক) এবং ১২ ধারার লংঘন করেছেন সাকিব আল হাসান। সেই কারণে শোকজ করা হয়।

১ ডিসেম্বর বিকেলে ৩টের মধ্যে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে সাকিবকে শোকজের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।


Related articles

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...