Tuesday, March 3, 2026

এবার প্রধান শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

কাউন্সেলিং হয়নি, অথচ দিব্যি হয়ে গিয়েছে নিয়োগ। এমন অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টে। সেই নিয়োগেই এবার স্থগিতাদেশ দিল আদালত। আপাতত এই নিয়োগ করা যাবে না বলে বৃহস্পতিবার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেনিয়ম হয়েছিল বলে অভিযোগ ওঠে। ২০২৩ সালেই বেশ কয়েকজন প্রধান শিক্ষককে নিয়োগ করা হয়।মূলত তা নিয়েই অভিযোগ ওঠে। আজ বৃহস্পতিবার এই মামলায় সওয়াল জবাব চলে আদালতে। রাজ্যের বক্তব্য, শুধুমাত্র বয়স এবং অভিজ্ঞতার নিরিখেই প্রধান শিক্ষক নিয়োগ হয়। জেলা স্কুল প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়ম মেনেই এই নিয়োগ হয়।

যদিও মামলাকারীর দাবি, বাঁকুড়া ও উত্তর ২৪ পরগনায় কাউন্সেলিংয়ের মাধ্যমেই নিয়োগ হয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপাতত ওই জেলায় নতুন নিয়োগ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।আগামী ২০ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি আছে। শুনানির গতি প্রকৃতি কোন দিকে গড়ায় সেদিকেই নজর থাকছে সবার।

 

spot_img

Related articles

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...