Sunday, June 7, 2026

জ্যোতিপ্রিয়র নি.রাপত্তা বাড়াতে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ আদালতের

Date:

Share post:

রেশন মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রয় মল্লিক। শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে। এবার জ্যোতিপ্রিয় যেখানে ভর্তি আছেন, সেখানে সর্বক্ষণের জন্য সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিল আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে আলিপুরে বিশেষ ইডি আদালত। আদালতের আরও নির্দেশ, ওই সিসিটিভি ফুটেজের লিঙ্ক দিতে হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী অফিসারের কাছে।

আদালত আরও জানিয়ে দিয়েছে, হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। বাইরের কেউ এসে যাতে তাঁর সঙ্গে দেখা করতে না পারেন, সেটি দেখতে হবে। প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারের উদ্দেশে আদালতের নির্দেশ, যাতে কোনও ‘আউটসাইডার’ বা ‘ভিজিটর’ জ্যোতিপ্রিয়র সঙ্গে দেখা করতে যাতে না পারেন, সেটা নিশ্চিত করতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী প্রেসিডেন্সি জেলের সুপারকে এই সব ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। প্রেসিডেন্সি সংশোধনাগার এবং এসএসকেএম হাসপাতালে কী কী চিকিৎসা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের সেই রিপোর্টও আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। জ্যোতিপ্রিয় মল্লিককে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

প্রসঙ্গত, ইডি হেফাজতের মেয়াদ শেষে আদালত জেল হেফাজতে পাঠিয়েছিল জ্যোতিপ্রিয়কে। তখন থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারেই ছিলেন তিনি। মাঝে হঠাৎ অসুস্থ বোধ করায় তাঁকে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে সোজা নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেএম হাসপাতালে। কার্ডিওলজি বিভাগে রাখা হয়েছিল তাঁকে। দিন কয়েক আগেও আবার তাঁকে সেখান থেকে স্থানান্তরিত করা হয়েছিল আইসিইউ-তে। এই পরিস্থিতিতে, ইডির আবেদনের ভিত্তিতে জ্যোতিপ্রিয় যেখানে ভর্তি রয়েছেন, সেখানে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিল আদালত।

 

Related articles

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...