Monday, May 18, 2026

বাংলাদেশে ভূমি.কম্প! রিখটার স্কেলে তী.ব্রতা ৫.৮

Date:

Share post:

শনিবার সকালে কেঁপে উঠল বাংলাদেশ (Earthquake in Bangladesh)। সিসমোগ্রাফ (Seismometer) বলছে কম্পনের তীব্রতা প্রায় ৫.৮। কয়েক সেকেন্ডের জন্য কম্পন স্থায়ী হয়। পড়শি রাষ্ট্রের কুমিল্লা থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে এই ভূমিকম্পের উৎসস্থল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

কম্পন অনুভূত হয়েছে এ রাজ্যেও। সামান্য হলেও ভূমিকম্প টের পেয়েছে কলকাতা। এ ছাড়া, উত্তরবঙ্গের একাধিক জেলা, উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতেও শনিবার সকালে ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। ভূমিকম্প হয়েছে ত্রিপুরা, মিজোরামের বেশ কিছু এলাকায়।যদিও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সারা দেশেই এই ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সকালে ভারতীয় সময় আনুমানিক ৯ টা নাগাদ এই ঘটনা ঘটে। চট্টগ্রাম, সিলেট, নওগাঁ, গাজীপুর, টাঙ্গাইল, কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জ, কক্সবাজারেও কম্পন অনুভূত হয়েছে।

Related articles

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...