Monday, April 27, 2026

শিশুমৃ.ত্যুতে হাবড়ার বেসরকারি হাসপাতালে বিক্ষো.ভ, ঘটনাস্থলে স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা

Date:

Share post:

এক সপ্তাহে ৭ জন শিশু জন্মেছিল হাবড়ার এক বেসরকারি হাসপাতালে (Habra nurshinghome)। ইতিমধ্যেই এক দিনে তিন সদ্যজাতের মৃত্যু হয়েছে। বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক। শান্তিনিকেতন পলিক্লিনিক নামে ওই নার্সিংহোমে চিকিৎসার নামে ছেলেখেলা হচ্ছে এই অভিযোগ তুলে আজ সকাল থেকেই বিক্ষোভের শামিল হন স্থানীয়রা। মৃত শিশুদের অভিভাবকরা অভিযোগ করছেন রক্তে সংক্রমণ থেকেই একের পর এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে। যদিও এই নিয়ে মুখে কুলুক কর্তৃপক্ষের।

সূত্রের খবর বেসরকারি এই হাসপাতালে গত এক সপ্তাহে স্বাস্থ্য পরিষেবার অবস্থা এতটাই বেহাল যে ফুটফুটে সদ্যোজাতদের মৃত্যু নিয়ে কোন পদক্ষেপ করা হচ্ছে না। এই হাসপাতালে যে বাচ্চারা জন্ম নিচ্ছে তাদের অন্যত্র নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা বলছেন রক্তে ইনফেকশন থেকেই সমস্যা বাড়ছে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। সাময়িক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গোটা বিষয়টি নজরে আসার পর আজ স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা ওই বেসরকারি হাসপাতালে গেছেন বলে খবর।

অন্যদিকে এই হাবড়ারই বয়রাগাছি এলাকায় দুধে বিষ মিশিয়ে তিন বছরের শিশুকে খুন করার অভিযোগ আত্মীয়রা বিরুদ্ধে। গ্রামবাসীদের ভয়ে নিজের দোষ স্বীকার করেছেন অভিযুক্ত মহিলা। ব্যক্তিগত আক্রোশ থেকেই এই কাণ্ড বলে পুলিশের প্রাথমিক অনুমান।

Related articles

কলকাতা পুলিশে ৪ নতুন সদস্য: ভোটের ময়দানে নতুন দায়িত্বে ইনা-টিনারা

দ্বিতীয় পর্যায় ভোটগ্রহণে (Polling) নিরাপত্তা জোরদার করতে এবার কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে (Kolkata Police Dog Squad) যোগ দিয়েছে...

পাল্টানো দরকার… চাই না অসীম সরকার: স্লোগান পাল্টে মতু্য়াদের হয়ে বিজেপিকে তোপ অভিষেকের

“আমি মোদিজির সঙ্গে একটা কথায় একমত, মোদিজি বলছেন পাল্টানো দরকার। আমি বলছি, পাল্টানো দরকার, আর চাই না অসীম...

ভোটের আগে উত্তপ্ত ভাঙড়! শওকতের গাড়িতে ISF-এর হামলার অভিযোগ

দ্বিতীয় দফা ভোটের ঠিক দু'দিন ফের উত্তপ্ত ভাঙড়! রবিবার রাতে ভাঙড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার ওপর...

IPL: স্বামীর খেলায় আবেগপ্রবণ প্রিয়া, সাজঘর থেকেই পরিবারের সঙ্গে দেখা করলেন রিঙ্কু

নাইটদের দ্বিতীয় জয়ের নায়কও রিঙ্কু সিং(Rinku Singh)। ইডেন থেকে একানা রিঙ্ক ছন্দ ফিরতেই জয়ে ফিরেছে কেকেআর(KKR)। তবে রবিবার...