Saturday, March 14, 2026

ধেয়ে আসছে ঘূর্ণি.ঝড় মিগ.জাউম, উপকূলে বাড়ল সর্ত.কতা, বা.তিল একাধিক ট্রেন!

Date:

Share post:

যত সময় যাচ্ছে ততই শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ (Depression in Bay of Bengal)। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ আপাতত উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামিকাল দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছবে। সে ক্ষেত্রে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের পরিণত (Cyclone formation) হয়ে আছড়ে পড়তে পারে স্থলভাগে। ইতিমধ্যেই উপকূল জুড়ে বাড়ানো হয়েছে সতর্কতা। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড়টি পুদুচেরি থেকে ৪৪০ কিমি পূর্ব এবং দক্ষিণ-পূর্বে এবং চেন্নাই থেকে ৪২০ কিমি দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণের দুই রাজ্য তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’।

ঘূর্ণিঝড়ের আশঙ্কায় দক্ষিণ ভারত গামী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে বলে খবর। পূর্ব রেলের তরফেও আজ রবিবার থেকে আগামী বেশ কয়েকদিনের জন্য নির্ধারিত একাধিক ট্রেন বাতিল থাকছে বলে জানানো হয়েছে। হাওড়া বেঙ্গালুরু এক্সপ্রেস, হাতিয়া বেঙ্গালুরু এক্সপ্রেস সহ হাওড়া থেকে চেন্নাই গামী সেন্ট্রাল মেল ট্রেন বাতিল হয়েছে। মোট ১১৮ টি ট্রেন বাতিল থাকছে। আর এতেই বিপাকে পড়েছেন বহু বাঙালি পর্যটক। বাংলায় ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস (IMD)। তবে এই সাইক্লোনের প্রভাবে উত্তর ও উত্তর পূর্ব দিক থেকে জলীয় বাষ্প প্রবেশ করবে আমাদের রাজ্যে। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে। আগামী বুধবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আপাতত নেই।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...