Wednesday, May 20, 2026

লোকসভার সেমিফাইনাল: ৩ রাজ্যে জয়ের পথে বিজেপি! কতটা পিছিয়ে কংগ্রেস?

Date:

Share post:

রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও তেলেঙ্গানায় ভোট গণনা শুরু হয়েছিল ঠিক সকাল আটটায়।ঘণ্টাখানেক যেতে না যেতেই উত্তর ভারতের তিন রাজ্যে গেরুয়া শিবিরের এগিয়ে যাওয়ার ট্রেন্ড ধরা পড়ে। দুপুর দেড়টায় সেই একই ছবি।

রাজস্থানে ১৯৯ আসনের মধ্যে ৭৪টি তে এগিয়ে রয়েছে কংগ্রেস। ১০৮ টি আসনে এগিয়ে বিজেপি। এর মধ্যে ১৪টি আসনে বিজেপি প্রার্থী জয়ী ঘোষিত হয়েছেন। কংগ্রেসের ৮ প্রার্থী জয়ী হয়েছেন মরু রাজ্যে। মধ্যপ্রদেশে ২৩০ টি আসনের মধ্যে ১৫৯ আসনে এগিয়ে বিজেপি, যার মধ্যে ৩টি আসনে বিজেপি প্রার্থী ইতিমধ্যেই জয়ী হয়েছেন। অন্যদিকে ৬৮ আসনে এগিয়ে কংগ্রেস যার মধ্যে ১টি আসনে হাত শিবিরের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ছত্তিশগড়ে ৫৪ টি আসনে এগিয়ে বিজেপি কংগ্রেস এগিয়ে ৩৪ টি আসনে। তেলেঙ্গানায় কংগ্রেস ৬৪,বি আর এস ৪১ এবং বিজেপি ১১টি আসনে এগিয়ে রয়েছে।তিন রাজ্যে এগিয়ে বিজেপি, এক রাজ্যের ক্ষমতা দখল করার পথে কংগ্রেস। রাজস্থানে বিজেপি প্রার্থী বসুন্ধরা রাজে সিন্ধিয়া জয়ী হয়েছেন।বিজেপির বিশ্বনাথ মেঘলয়, দিয়া কুমারী জিতেছেন। কংগ্রেসের কিষান পোলে মরু রাজ্যে জয় পেয়েছেন।

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...