Saturday, June 13, 2026

যু.দ্ধবিরতির পর বাড়ল হা.মাস-ইজরায়েল সং.ঘর্ষ! প্যালেস্টাইনিদের উ.চ্ছেদ ‘সমর্থনযোগ্য’ নয় জানালেন হ্যারিস

Date:

Share post:

গত শুক্রবার সাময়িক যুদ্ধবিরতি শেষ হতেই হামাস (Hamas) ও ইজরায়েলের (Israel) মধ্যে ফের শুরু হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ। তবে সময় যত গড়াচ্ছে যুদ্ধ থামার কোনও লক্ষণ চোখে পড়ছে না। উল্টে বেড়েই চলেছে সংঘর্ষ। তবে নতুন করে যুদ্ধ শুরু হতেই এবার হামাস সাফ জানিয়েছে, ফের যুদ্ধবিরতি চুক্তি না হওয়া পর্যন্ত আর কোনও পণবন্দিকে মুক্তি দেওয়া হবে না। অন্যদিকে, গাজায় (Gaza Strip) ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে ইজরায়েল। বর্তমানে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ দুপক্ষই। এদিকে যুদ্ধবিরতির পর গাজায় নতুন করে ইজরায়েলি সেনার হামলা প্রসঙ্গে উদ্বেগপ্রকাশ করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস (Kamala Harris)।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট সাফ জানিয়েছেন, বহু নিরীহ প্যালেস্টাইনি এই হামলায় প্রাণ হারাচ্ছেন। যার জেরে সবচেয়ে বিপদের মুখে পড়তে হচ্ছে সাধারণ নাগরিকদের। এছাড়া যে সব ছবি আর ভিডিও গাজা থেকে আসছে, তা অত্যন্ত ভয়ংকর বলে মন্তব্য করেন হ্যারিস। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, প্যালেস্টাইনিদের গাজা ও পশ্চিম তীর থেকে জোর করে উচ্ছেদ মার্কিন যুক্তরাষ্ট্র যে একেবারেই সমর্থন করবে না তা সাফ জানিয়েছেন কমলা হ্যারিস। পাশাপাশি গাজায় অবরোধ এবং নতুন সীমানা নির্ধারণও যে একেবারেই মেনে নেওয়া হবে না একথাও জানিয়েছেন তিনি। তবে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, আমাদের সামনে একটা কঠিন লড়াই। কিন্তু শেষপর্যন্ত এই যুদ্ধে আমরাই জয়ী হব। এদিকে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর কাতারের মধ্যস্থতায় দোহায় ফের শান্তি-আলোচনায় বসে হামাস-ইজরায়েল। কিন্তু তা পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে খবর।

ইজরায়েল সরকারের প্রতিনিধি হিসাবে এ ধরনের বৈঠকে অংশ নিচ্ছিলেন তাদের গুপ্তচর সংস্থা মোসাদের কর্তারা। শোনা গিয়েছে, তাঁদের দেশে ফিরে আসতে বলা হয়েছে। কারণ হিসেবে ইজরায়েল জানিয়েছে ‘শান্তি’ বৈঠকে কাজের কাজ কিছু হচ্ছে না। এমন অবস্থায় রবিবার কাতার ব্রিটেনের সঙ্গে বৈঠকে বসতে চলেছে বলে খবর।

 

 

 

 

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...