Monday, April 27, 2026

রবিবাসরীয় দুপুরে দলনেত্রীর সমর্থনে উত্তর কলকাতায় দেওয়াল লিখন তৃণমূল মুখপাত্রের

Date:

Share post:

পাখির চোখ লোকসভা নির্বাচন। সেই কারণে, চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল নিয়ে বেশি চর্চায় না গিয়ে কলকাতায় লোকসভা ভোটের দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল (TMC)। রবিবাসরীয় দুপুরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) জেতানোর ডাক দিয়ে উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

কলকাতা উত্তরে এখন সাংসদ তৃণমূলের সুদীপ বন্দোপাধ্যায়। এবারের লোকসভা ভোটে প্রার্থীর নাম এখন ঘোষণা করেনি তৃণমূল। তবে দেওয়াল লিখে ভোট প্রচারের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। প্রার্থীর নামের বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর মতে, ভিন রাজ্যের রাজনীতির সঙ্গে বাংলার ফারাক আছে। রাজ্যের মানুষ মা-মাটি-মানুষের সঙ্গে আছে। এখন থেকেই সেই কারণে দেওয়াল লিখে ভোটের প্রচার শুরু করল তৃণমূল।

তবে, প্রার্থীর নাম ঘোষণার আগে দেওয়াল লেখার প্রচলন নতুন নয়। এর আগেও অন্যান্য রাজনৈতিক দল এমনকী তৃণমূলও প্রতীক দিয়ে দেওয়াল লিখেছে। দলনেত্রীর নামেও বহু জায়গায় দেওয়াল লেখা হয়েছে। তবে, লোকসভা ভোটের আগে উত্তর কলকাতার মতো জায়গায় এই দেওয়াল লিখন উল্লেখযোগ্য।


Related articles

ভোটের জন্য কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, বিধিনিষেধ জারি গণনার দিনেও

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে(second phase of election) ৭ জেলার ১৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে...

প্রচারের শেষ দিনে কলকাতায় একাধিক পদযাত্রা মমতার, জেলা কর্মসূচিতে অভিষেক

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে সোমবার মহানগরীতে একাধিক পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল...

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...