Monday, May 11, 2026

ছু.রি দিয়ে এলোপাথাড়ি কোপ, নিউইয়র্কে খু.ন ২ শিশু সহ ৪

Date:

Share post:

“আমার তুতো ভাই (Cousin) বাড়ির সবাইকে মেরে ফেলছে!” কাকভোরে ফোনে অল্প বয়সী মহিলার কণ্ঠে ভয়ার্ত আর্তনাদ শুনে তাড়াতাড়ি গাড়ি ছোটায় নিউইয়র্ক (New York) কুইনসের (Queens) ফার রকঅ্যাওয়ে পুলিশ। বিচ টোয়েন্টি সেকেন্ড স্ট্রিটের ঠিকানায় পৌঁছেই দাউদাউ করে জ্বলতে থাকা বাড়িটা চোখে পড়ে। আর সেই সঙ্গে কাঁধে ঝোলা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে এক মধ্যবয়স্ক যুবক।

পুলিশ কাছে যেতেই ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ (Stabbing) মারা হয় কর্তব্যরত দুই আধিকারিককে। তবে এক পুলিশ আধিকারিক দ্রুত তৎপর হয়ে যুবককে লক্ষ্য করে গুলি চালান। তাতেই লুটিয়ে পড়ে আততায়ী। পরে সেই বাড়িতে ঢুকে পুলিশ উদ্ধার করে ১১ বছরের এক বালিকা, ১২ বছরের এক বালক, মধ্য বয়স্ক দুই মহিলা ও পুরুষের দেহ। ৬১ বছরের এক বৃদ্ধাকে উদ্ধার করে মাউন্ট সিনাই (Mount Sinai) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এঁদের প্রত্যেকেরই শরীর ছুরির আঘাতে ক্ষতবিক্ষত ছিল।

গুলিবিদ্ধ আততায়ীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই আততায়ীর নাম কোর্টনি গর্ডন(৩৯)। এর আগেও বাড়িতে অশান্তির জেরে গ্রেফতার হওয়ার নজির রয়েছে তাঁর। হামলায় ব্যবহৃত ছুরিটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। থানায় ফোন করা তরুণীকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Related articles

নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে...

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...