Monday, May 11, 2026

শহরে এনএসজি, উৎসবের মরশুমে বাড়ছে নিরাপত্তা

Date:

Share post:

ডিসেম্বর মাস মানেই একদিকে যেমন উৎসবের তোড়জোড়, তেমনই নাশকতামূলক আতঙ্ক (Terrorist attack)। ২৫শে ডিসেম্বর থেকে ইংরাজি বর্ষবরণ (New Year celebration) – কল্লোলিনী কলকাতায় ইতিমধ্যেই সাজোসাজো রব। আবার এই ডিসম্বরেই দেশে বারবার আতঙ্কবাদী হামলার ঘটনাও ঘটেছে। তাই ডিসেম্বর মাস পড়তেই নিরাপত্তা নিয়ে তৎপর প্রশাসন।

রবিবার থেকে শুরু হল শহরের বিভিন্ন জায়গায় ন্যাশানাল সিকিউরিটি গার্ডের বা এনএসজি-র (NSG) মক ড্রিল (Mock drill)। রবিবার রাত ১১টা নাগাদ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে (Metro station) প্রায় একঘণ্টা মক ড্রিল চালায় এনএসজি কম্যান্ডো বাহিনী। এর আগেও বিভিন্ন মেট্রো স্টেশনে এই মক ড্রিল চালানো হয়।

মূলত কোনও ধরনের হামলার ঘটনা ঘটলে কীভাবে ঘটনাস্থলে পৌঁছাবে কম্যান্ডো। কীভাবে দ্রুততার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা হবে – এই ধরনের মহড়া চালানো হয় প্রায় একঘণ্টা ধরে। উৎসবের মরশুমের আগে শহরের লাইফ লাইন মেট্রোয় যাতায়াত যাতে সবদিক থেকে নিরাপদ থাকে সে বিষয়ে তৎপর প্রশাসন।

Related articles

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...

নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে...

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...